advertisement

পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক

পঞ্চগড়ে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে গান, নাচ ও নাটক
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
ফটো কার্ড প্রিন্ট

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা। এ ছাড়া পঞ্চগড় বন্ধুসভার সাধারণ সম্পাদক রেশমা রিয়ার লেখা নাটক ‘শেষ পাতার মানুষ’ মঞ্চস্থ হয়।

নাটকটিতে অভিনয় করেন বন্ধুসভার সদস্যরা।অনুষ্ঠানে বক্তব্য দেন মকবুলার রহমান সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি তবিরুল ইসলাম, পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা ও আইনজীবী মনসুর আলী এবং প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।বক্তারা বলেন, নানা চড়াই-উতরাই পেরিয়ে প্রথম আলো ২৮ বছরে হার মানেনি।

মাথা উঁচু করে মানুষের কল্যাণ, সমাজের উন্নয়ন ও দেশের জন্য কাজ করে যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন ‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি ‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
advertisement

আর্জেন্টিনার কোচ হিসাবে পরের বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে

আর্জেন্টিনার কোচ হিসাবে পরের বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার এবং লিওনেল মেসির অবসরের পরেই জল্পনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার কোচ হিসাবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। সেই জল্পনা শেষ হল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, আরও চার বছরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা
হেলমেট পরা দুজন ফার্মেসিতে গুলি ছোড়ার পর দৌঁড়ে পালায়।

শুক্রবার রাত ১১টা ১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎ একটি গুলি এসে লাগে সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে।আজ শনিবার বিকেলে ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়।

মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি। নইলে আজ হয়তো বেঁচে থাকতাম না।’মইন বলেন, হেলমেট পরা দুজন গুলি ছোড়ার পর বেশ স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিলেন। ফার্মেসিতে একসঙ্গে কয়েকজন থাকায় তাঁরা হামলাকারীদের ধাওয়া করার সাহস পান। কিন্তু বের হয়ে পিছু নিতেই একজন বড় রামদা বের করে ভয় দেখান। এতে আর কেউ এগোনোর সাহস করেননি।

পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে উঠে মূল সড়ক ধরে পালিয়ে যান।অনুরাগ ফার্মেসি থেকে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন

মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছে

কোলাজেনের ভালো উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। কিন্তু মুরগির এই অংশ আমরা প্রায়ই ফেলে দিই।মুরগির মাংস খেতে অনেকেই পছন্দ করেন। তবে মুরগির পা বা পায়ের চামড়া-হাড়যুক্ত অংশটি অনেকের কাছে তেমন আকর্ষণীয় নয়। অথচ পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছে।

পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছেবিশেষ করে কোলাজেনের উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। তাহলে মুরগির পা খেলে কি সত্যিই এসব উপকার পাওয়া যায়?মুরগির পায়ে কী কী পুষ্টি থাকেমুরগির পায়ের বেশির ভাগ অংশ তৈরি হয়েছে ত্বক, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি ও হাড় দিয়ে।

এসব অংশে থাকে কোলাজেন নামের একধরনের কাঠামোগত প্রোটিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন