মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আর্জেন্টিনার কোচ হিসাবে পরের বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
শুক্রবার রাত ১১টা ১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎ একটি গুলি এসে লাগে সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে।আজ শনিবার বিকেলে ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়।
মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি। নইলে আজ হয়তো বেঁচে থাকতাম না।’মইন বলেন, হেলমেট পরা দুজন গুলি ছোড়ার পর বেশ স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিলেন। ফার্মেসিতে একসঙ্গে কয়েকজন থাকায় তাঁরা হামলাকারীদের ধাওয়া করার সাহস পান। কিন্তু বের হয়ে পিছু নিতেই একজন বড় রামদা বের করে ভয় দেখান। এতে আর কেউ এগোনোর সাহস করেননি।
পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে উঠে মূল সড়ক ধরে পালিয়ে যান।অনুরাগ ফার্মেসি থেকে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন