advertisement

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী
হামজার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে বড় পর্দায় খেলা দেখছেন তাঁর পরিবারের সদস্যরা। শনিবার রাত ৯টায়
ফটো কার্ড প্রিন্ট

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের খেলা দেখতে হবিগঞ্জের বাহুবলে হামজা চৌধুরীর গ্রামের বাড়িতে আজ শনিবার বিকেল থেকে ভিড় করেন শত শত মানুষ। বাড়ির আঙিনায় বড় পর্দায় খেলা দেখছেন গ্রামের মানুষ।বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হামজা চৌধুরীর গ্রামের বাড়ি বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। এ গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী সন্তান তিনি।

হামজা দেশের জার্সিতে কোনো ম্যাচে থাকলেই স্নানঘাটে উৎসব লেগে যায়।দেওয়ান মুর্শেদ চৌধুরী, হামজা চৌধুরীর বাবাখেলা দেখার জন্য টিকিট পেয়েছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে যেতে পারিনি। তাই বাড়িতেই বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রামের লোকজনও একসঙ্গে খেলা দেখছেন।হামজা চৌধুরীর গ্রামের বাড়ির উঠানে বড় পর্দায় খেলা দেখতে বিকেল থেকেই শত শত মানুষ জড়ো হয়মাঠে হামজার প্রতিটি স্পর্শ, আক্রমণ দর্শকদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন ‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি ‘মাতৃত্ব’ কি নারীর যোগ্যতার মাপকাঠি: সমাজ, ক্ষমতা ও কলঙ্কের জেন্ডার রাজনীতি ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের অপপ্রয়াসের প্রতিবাদ, সুরক্ষার দাবি ৩৪ নাগরিকের সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা সখীপুরে চার সাংবাদিক কারাগারে, চাঁদাবাজির অভিযোগে মামলা
advertisement

আর্জেন্টিনার কোচ হিসাবে পরের বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে

আর্জেন্টিনার কোচ হিসাবে পরের বিশ্বকাপেও দেখা যাবে স্কালোনিকে
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হার এবং লিওনেল মেসির অবসরের পরেই জল্পনা তৈরি হয়েছিল আর্জেন্টিনার কোচ হিসাবে লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে। সেই জল্পনা শেষ হল। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়ে দিল, আরও চার বছরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা

ফার্মেসিতে গুলি করে হাঁটছিলেন তাঁরা, ধাওয়া করতেই বের করলেন রামদা
হেলমেট পরা দুজন ফার্মেসিতে গুলি ছোড়ার পর দৌঁড়ে পালায়।

শুক্রবার রাত ১১টা ১ মিনিট। রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগ ফার্মেসিতে একজন ক্রেতাকে ওষুধ দিচ্ছিলেন বিক্রয়কর্মীরা। হঠাৎ একটি গুলি এসে লাগে সামনের পুরু কাচে। কাচটি আংশিক ভেঙে যায়। এর মধ্যেই আবার গুলি। আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মচারী, ক্রেতা ও পথচারীদের মধ্যে।আজ শনিবার বিকেলে ভয়ার্ত কণ্ঠে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ফার্মেসির বিক্রয়কর্মী মইন উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিকট শব্দে মোটা কাচটি ভেঙে যায়।

মুহূর্তের মধ্যেই আরেকটি গুলি কাচ ভেদ করে আমার মাথার পাশ দিয়ে চলে যায়। অল্পের জন্য গুলিটা মাথায় লাগেনি। নইলে আজ হয়তো বেঁচে থাকতাম না।’মইন বলেন, হেলমেট পরা দুজন গুলি ছোড়ার পর বেশ স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিলেন। ফার্মেসিতে একসঙ্গে কয়েকজন থাকায় তাঁরা হামলাকারীদের ধাওয়া করার সাহস পান। কিন্তু বের হয়ে পিছু নিতেই একজন বড় রামদা বের করে ভয় দেখান। এতে আর কেউ এগোনোর সাহস করেননি।

পরে হামলাকারী দুজনসহ তিনজন একটি মোটরসাইকেলে উঠে মূল সড়ক ধরে পালিয়ে যান।অনুরাগ ফার্মেসি থেকে পুলিশের তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের দূরত্ব প্রায় ৫০০ মিটার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন

মুরগির সবচেয়ে কোলাজেনসমৃদ্ধ অংশটিই কি সবার আগে ফেলে দিচ্ছেন
পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছে

কোলাজেনের ভালো উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। কিন্তু মুরগির এই অংশ আমরা প্রায়ই ফেলে দিই।মুরগির মাংস খেতে অনেকেই পছন্দ করেন। তবে মুরগির পা বা পায়ের চামড়া-হাড়যুক্ত অংশটি অনেকের কাছে তেমন আকর্ষণীয় নয়। অথচ পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছে।

পুষ্টিগুণের কারণে বিশ্বের বিভিন্ন দেশের খাবারে মুরগির পায়ের বেশ কদর আছেবিশেষ করে কোলাজেনের উৎস হিসেবে এটি বেশ পরিচিত। ত্বকের তারুণ্য ধরে রাখা, হাড় ও অস্থিসন্ধির সুস্থতা এবং শরীরের সংযোজক কলার গঠনে কোলাজেনের ভূমিকার কথা আমরা জানি। তাহলে মুরগির পা খেলে কি সত্যিই এসব উপকার পাওয়া যায়?মুরগির পায়ে কী কী পুষ্টি থাকেমুরগির পায়ের বেশির ভাগ অংশ তৈরি হয়েছে ত্বক, টেন্ডন, লিগামেন্ট, তরুণাস্থি ও হাড় দিয়ে।

এসব অংশে থাকে কোলাজেন নামের একধরনের কাঠামোগত প্রোটিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন