advertisement

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর
বিএনপির কার্যালয়ে আগুন ও ভাঙচুরের পর গোপালগঞ্জ-পাটগাতি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে দুর্বৃত্তরা
ফটো কার্ড প্রিন্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার রাতে বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানেও আগুন ও ভাঙচুর চালানো হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা।এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা জানা গেছে, শনিবার রাত আটটার দিকে প্রথমে উপজেলার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও আগুন ধরিয়ে দেন ওই দুর্বৃত্তরা। পরে তারা উপজেলার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

একপর্যায়ে তারা উপজেলার নিলফা বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার
advertisement

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর পৃথক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী (৩৬) এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন (৫০)।

আবুল হোসেন মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি।ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার সন্দেহভাজন আসামি।

তাঁকে আদালতে পাঠানো হয়েছে।অন্যদিকে, শুক্রবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন আবুল হোসেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ফটিকছড়িতে ইয়াবাসহ তিন যুবক আটক

ফটিকছড়িতে ইয়াবাসহ তিন যুবক আটক
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ফটিকছড়ি থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি’

‘সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি’
‘সব ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়তে চায় বিএনপি’

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন