স্ইবামীসলামে দাম্পত্য সম্পর্ক শুধু একটি সামাজিক বা আইনি চুক্তি নয়; বরং এটি ভালোবাসা, মায়া, মমতা ও আত্মিক প্রশান্তির এক পবিত্র বন্ধন। পবিত্র কোরআনে স্বামী-স্ত্রীকে একে অপরের ‘পোশাক’ হিসেবে উপমা দেওয়া হয়েছে, যা পরস্পরকে সুরক্ষা দেয় এবং সৌন্দর্য বৃদ্ধি করে।মহানবী (সা.) শুধু একজন সফল রাষ্ট্রনায়ক বা নবীই ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ ও সবচেয়ে প্রেমময় স্বামী।
ব্যস্ততম রাষ্ট্রীয় ও ধর্মীয় দায়িত্ব পালনের মাঝেও তিনি তাঁর স্ত্রীদের সঙ্গে যে কোমলতা, খুনসুটি ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা আধুনিক যুগের দম্পতিদের জন্যও এক অনুপম আদর্শ।স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির এমন কয়েকটি সুন্দর সুন্নত তুলে ধরা হলো:দাম্পত্য জীবনে অন্তরঙ্গতা ও ভালোবাসা প্রকাশের একটি অনন্য সুন্নত হলো একসঙ্গে খাবার খাওয়া।১. ভালোবাসার প্রকাশ্য ঘোষণা দেওয়া আমাদের সমাজে অনেক স্বামী মনে করেন, স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মুখে প্রকাশ করা পুরুষত্বের পরিপন্থী বা লজ্জার বিষয়।
কিন্তু মহানবী (সা.) জনসমক্ষেও স্ত্রীর প্রতি তাঁর গভীর ভালোবাসার কথা অকপটে স্বীকার করতেন।সাহাবি আমর ইবনুল আস (রা.) একবার নবীজিকে জিজ্ঞেস করলেন, ‘মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে?’ নবীজি বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন, ‘আয়েশা’।
সূত্র: প্রথম আলো

সম্পূরক পরীক্ষা দিচ্ছেন সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর
শৌচাগার থেকে মাদ্রাসাশিক্ষার্থীর লাশ উদ্ধার, পরিচালক আটক
প্রভাবশালীদের খুশি করার মানসিকতা থেকে বের হতে হবে পুলিশকে: বদিউল আলম মজুমদার
চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন