বাগেরহাটে দুই দশক পর জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন ৩৩ ভোট পেয়েছেন।গতকাল শনিবার রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন ফলাফল ঘোষণা করেন।এর আগে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে।
নির্বাচনে ক্রীড়া সংস্থার ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র: প্রথম আলো

ইউক্রেন নিয়ে ইউরোপে গৃহবিবাদ
অভাবকে জয় করে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখছে নূপুর
তাঁর আসনের অবস্থান কিছুটা অস্বস্তিকর ছিল, তবে অসৌজন্যের ইঙ্গিত ছিল না: এড মিলিব্যান্...
গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর
গোপালগঞ্জে লগি–বইঠা, রামদা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন