মূল সূত্র: বিস্তারিত পড়ুন
স্নাতক-স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণায় অনুদান দেবে নোবিপ্রবি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গোবিপ্রবি বন্ধুসভা প্রথমবারের মতো ‘বর্ষসেরা ১০’ বন্ধুসভার তালিকায় জায়গা করে নিয়েছে।‘এসো মিলি জলধারায় ২.০’ নিঃসন্দেহে একটি সুন্দর, আনন্দময় ও স্মরণীয় আয়োজন ছিল। তবে এবারের আয়োজনে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও সরাসরি অংশগ্রহণ করা সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয়ে সবার ফাইনাল পরীক্ষা চলমান থাকায় রেজিস্ট্রেশন করেও আমরা অনেকেই উপস্থিত থাকতে পারিনি।তবে উপস্থিত থাকতে না পারলেও মন থেকে আমরা সব সময় এই আয়োজনের সঙ্গেই ছিলাম। প্রতিটি কার্যক্রম, ছবি ও আয়োজনের খোঁজ রেখেছি বন্ধুসভার ফেসবুক পেজে। অন্যান্য বন্ধুসভার বন্ধুদের মাধ্যমেও নিয়মিত খোঁজখবর নিয়েছি।
সবচেয়ে ভালো লাগার বিষয় ছিল, বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্যরা, বিশেষ করে জাফর ভাই, তাহসিন ভাইসহ সবাই আমাদের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন।
সূত্র: প্রথম আলো
মহাসড়কের পাশে ছোট্ট একটি বকুলগাছ। সন্ধ্যা নামতেই হাজারো চড়ুই এসে আশ্রয় নেয় গাছটির ডালে। জামালপুরের এই গাছ এখন পাখিদের রাতযাপনের ঠিকানা। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-
সূত্র: প্রথম আলো
স্বামী ও মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছিলেন রেশমী আক্তার (২৫)। বাড়ি থেকে বের হয়ে উঠেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশায়। গলি পেরিয়ে মহাসড়কে উঠতেই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বামী মো. দেলোয়ার (৩১)। এরপর হাসপাতালে নেওয়ার পর নিহত হয় তাঁর দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত। ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হলো রেশমীরও। রেশমী আক্তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা।
গতকাল রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে গতকাল বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমী ও দেলোয়ারের বিয়ে হয় ২০২৩ সালের শুরুতে। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।
চলতি বছরের ২৩ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার হোসেন ও মেয়েকে নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন রেশমী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন