advertisement

মেলা দেখতে বের হয়েছিলেন তাঁরা তিনজন, ছোট্ট পরিবারটিতে রইল না আর কেউ

মেলা দেখতে বের হয়েছিলেন তাঁরা তিনজন, ছোট্ট পরিবারটিতে রইল না আর কেউ
মেয়ে ওয়াসিফা জান্নাতের জন্মদিনে রেশমী আক্তার ও তাঁর স্বামী মো. দেলোয়ার। ছোট্ট পরিবারটিতে আর কেউ বেঁচে রইল না
ফটো কার্ড প্রিন্ট

স্বামী ও মেয়েকে নিয়ে মেলায় যাচ্ছিলেন রেশমী আক্তার (২৫)। বাড়ি থেকে বের হয়ে উঠেছিলেন ব্যাটারিচালিত অটোরিকশায়। গলি পেরিয়ে মহাসড়কে উঠতেই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন স্বামী মো. দেলোয়ার (৩১)। এরপর হাসপাতালে নেওয়ার পর নিহত হয় তাঁর দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত। ২৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হলো রেশমীরও। রেশমী আক্তার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা।

গতকাল রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে গতকাল বেলা দুইটার দিকে স্বামী ও মেয়ের কবরের পাশে তাঁকে দাফন করা হয়।পারিবারিক সূত্রে জানা গেছে, রেশমী ও দেলোয়ারের বিয়ে হয় ২০২৩ সালের শুরুতে। দেলোয়ার একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন।

চলতি বছরের ২৩ অক্টোবর রাতে স্বামী দেলোয়ার হোসেন ও মেয়েকে নিয়ে অটোরিকশায় কেরানীহাট স্টেশনে আয়োজিত একটি উদ্যোক্তা মেলায় যাচ্ছিলেন রেশমী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দূরে থেকেও জলধারার আনন্দে গোবিপ্রবি বন্ধুসভার গল্প দূরে থেকেও জলধারার আনন্দে গোবিপ্রবি বন্ধুসভার গল্প ছোট্ট একটি বকুলগাছ, হাজারো চড়ুইয়ের নীড় ছোট্ট একটি বকুলগাছ, হাজারো চড়ুইয়ের নীড় তিস্তার ধূসর চরে কৃষকের ব্যস্ত প্রহর তিস্তার ধূসর চরে কৃষকের ব্যস্ত প্রহর সমকালীন সংস্কৃতি মহানবী (সা.) যেভাবে মোকাবিলা করেছেন সমকালীন সংস্কৃতি মহানবী (সা.) যেভাবে মোকাবিলা করেছেন ছোট্ট একটি বকুলগাছ, হাজারো চড়ুইয়ের নীড় ছোট্ট একটি বকুলগাছ, হাজারো চড়ুইয়ের নীড়
advertisement

গবেষণা থেকে আবাসন, নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যের যত পরিকল্পনা

গবেষণা থেকে আবাসন, নজরুল বিশ্ববিদ্যালয় নিয়ে উপাচার্যের যত পরিকল্পনা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অষ্টম উপাচার্য হিসেবে গত ১৪ মে নিয়োগ পান অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

গাজীপুরে ২ কারখানার শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। এ সময় শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঘরে বসেই জমির খাজনা দিতে পারবেন, জেনে নিন উপায়

ঘরে বসেই জমির খাজনা দিতে পারবেন, জেনে নিন উপায়
ঘরে বসেই অনলাইনে জমির খাজনা দিতে পারবেন। নাগরিক নিবন্ধন, খতিয়ান যুক্ত করা, হোল্ডিং অনুমোদন ও পেমেন্টের নিয়ম জানুন।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন