advertisement

জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ ফোন করে যেসব সেবা পাবেন

জাতীয় হেল্পলাইন ৩৩৩-এ ফোন করে যেসব সেবা পাবেন
ফটো কার্ড প্রিন্ট
সরকারি সেবার তথ্য, সামাজিক সমস্যা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগসহ বিভিন্ন সহায়তা পাওয়া যায় ৩৩৩ হটলাইনে। জানুন সেবার নিয়ম ও খরচ।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অপরাধ দমনে শুধু আইন-আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল অপরাধ দমনে শুধু আইন-আদালত যথেষ্ট নয়: অ্যাটর্নি জেনারেল হিমালয়ের লবুচে ইস্ট জয় করল বিএমটিসির তিন পর্বতারোহী হিমালয়ের লবুচে ইস্ট জয় করল বিএমটিসির তিন পর্বতারোহী নামাজ পড়তে বলায় নানাশ্বশুরের লাঠি ভাঙলেন নাতিজামাই নামাজ পড়তে বলায় নানাশ্বশুরের লাঠি ভাঙলেন নাতিজামাই পাকিস্তানের খেলোয়াড়রা শক্তিশালী, আমার খেলোয়াড়রা দ্রুতগতির ও চটপটে পাকিস্তানের খেলোয়াড়রা শক্তিশালী, আমার খেলোয়াড়রা দ্রুতগতির ও চটপটে জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে কারাবন্দি ইমরান খান জীবিত ফিরতে পারব কি না জানি না: খোলা চিঠিতে কারাবন্দি ইমরান খান
advertisement

এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী

এসআইআরের ফাঁদে এবার খোদ উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী যোগী
উত্তর প্রদেশে দলীয় সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (ডানে) ও রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০ অক্টোবর ২০২৬, লক্ষ্ণৌ

ভারতের উত্তর প্রদেশের চূড়ান্ত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে আগামী ১৭ নভেম্বর মঙ্গলবার। সেই তালিকা থেকে ১ কোটি ২৭ লাখ হিন্দু ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে উষ্মা ও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই সমস্যা থেকে কী করে বাঁচা যায়, সেই চেষ্টায় মুখ্যমন্ত্রী এখন ব্যস্ত। এত বিপুল সংখ্যায় হিন্দু ভোটারের নাম বাদ যাওয়া রাজ্য রাজনীতির এই মুহূর্তের মূল চর্চার বিষয়।বিজেপির রাজ্য নেতৃত্ব তৎপর।

দলের পক্ষ থেকে ঠিক করা হয়েছে, খসড়া তালিকা দেখে দলের কর্মীরা বাড়ি বাড়ি যাবেন। খুঁটিয়ে দেখবেন, সেই তালিকায় সক্ষম ভোটারদের ‘না’ আছে কি না। ‘না’ থাকলে রীতি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কর্মীদের বলা হয়েছে, বাদ যাওয়া ভোটারদের মধ্য থেকে প্রতি বুথে অন্তত ২০০টি করে নাম তুলতে হবে। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ জানুয়ারি।দলের কেন্দ্রীয় নেতৃত্বও তৎপরতায় ঘাটতি রাখছে না।

চলতি ২৭ ও ২৮ নভেম্বর রাজ্যের ভোট নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ
‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণকারীরা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ক্ষুদ্র কৃষক, নারী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি সুশাসন প্রতিষ্ঠা এবং জলবায়ু–সহনশীল কৃষির ওপর গুরুত্ব দিয়েছেন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, ভূমি অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে আইন থাকলেও অনেক ক্ষেত্রে সেগুলোর যথাযথ বাস্তবায়ন নেই।

কোথাও কোথাও আইনের মধ্যেও বৈষম্য রয়েছে।আজ সোমবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও টেকসই জীবন-জীবিকা নিশ্চিতকরণে দায়িত্বশীল ভূমি সুশাসন ও খাদ্য সার্বভৌমত্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এ কথা বলেন।

অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এবং এশিয়ান এনজিও কোয়ালিশন ফর অ্যাগ্রারিয়ান রিফর্ম অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (এএনজিওসি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের রেনাটার ওষুধ

এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের রেনাটার ওষুধ

এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশে তৈরি ওষুধ বাজারজাত শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনাটা। প্রথমবারের মতো দেশটিতে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে রেনাটা। রেনাটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি নেদারল্যান্ডসের বাজারে ওষুধের প্রথম চালান পাঠানো হয়েছে। এর মাধ্যমে ইউরোপের বাজারে রেনাটার ওষুধের বাজার আরও সম্প্রসারিত হয়েছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে এত দিন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পতুর্গাল ও সাইপ্রাসে নিয়মিত ওষুধ রপ্তানি করছে রেনাটা।

এখন তার সঙ্গে নতুন রপ্তানি গন্তব্য হিসেবে নেদারল্যান্ডসও যুক্ত হয়েছে।রেনাটার পক্ষ থেকে জানানো হয়, নেদারল্যান্ডসে রপ্তানি হওয়া পারকিনসন রোগের উপসর্গ নিরাময়ের ওষুধ অ্যামান্টাডিন এইচসিএল ১০০ মিলিগ্রাম হার্ড ক্যাপসুল ওষুধটি ৫৬ ক্যাপসুলের ব্লিস্টার প্যাকে বাজারজাত করা হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন