আগামী ১৯ নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) শুরু হবে তিন দিনের ‘বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬’। দেশের হোটেল–রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান এতে অংশ নেবে।
মেলার আয়োজক ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইটাব)।আজ ১৬ নভেম্বর রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের বিকাশ, উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে তরুণদের সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।মেলায় হোটেল–রিসোর্ট, সেন্ট মার্টিন, সুন্দরবনগামী জাহাজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৫৮টি স্টল থাকবে।
আয়োজকেরা জানান, মেলায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠান তাদের সেবায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে।সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো সম্পর্কে বিস্তারিত জানান আয়োজকেরা ইটাবের সভাপতি ইমরানুল আলম প্রথম আলোকে বলেন, এক্সপোর অন্যতম আকর্ষণ ‘ক্যারিয়ার সামিট’।
সূত্র: প্রথম আলো

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগি...
এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের রেনাটার ওষুধ
অলিভ-ব্রোঞ্জ গাউন থেকে আগুনরাঙা লাল, গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে নজর কাড়লেন...
সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন