সরকারি চিকিৎসকদের অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ২৯ নভেম্বর পর্যন্ত আগ্রহী চিকিৎসকেরা আবেদন করতে পারবেন। গতকাল রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা তৈরির জন্য বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত আগ্রহী চিকিৎসকদের কাছ থেকে আবেদন নেওয়া হবে।আবেদনকারীদের এইচআরআইএস প্রোফাইলে ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত সব তথ্য হালনাগাদ করতে হবে।
পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন, চাকরিতে যোগদান, পদোন্নতি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও গবেষণা প্রকাশনার প্রয়োজনীয় তথ্য এবং সনদপত্র আপলোড করতে হবে।নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির ধরনভেদে ফিডার পদে পাঁচ, সাত অথবা আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
সূত্র: প্রথম আলো

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগি...
এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশের রেনাটার ওষুধ
হোটেল–রিসোর্টে ছাড়সহ ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে যা থাকছে
অলিভ-ব্রোঞ্জ গাউন থেকে আগুনরাঙা লাল, গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে নজর কাড়লেন...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন