এবার নেদারল্যান্ডসের বাজারে বাংলাদেশে তৈরি ওষুধ বাজারজাত শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনাটা। প্রথমবারের মতো দেশটিতে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত শুরু করেছে রেনাটা। রেনাটার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি নেদারল্যান্ডসের বাজারে ওষুধের প্রথম চালান পাঠানো হয়েছে। এর মাধ্যমে ইউরোপের বাজারে রেনাটার ওষুধের বাজার আরও সম্প্রসারিত হয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে এত দিন যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, পতুর্গাল ও সাইপ্রাসে নিয়মিত ওষুধ রপ্তানি করছে রেনাটা।
এখন তার সঙ্গে নতুন রপ্তানি গন্তব্য হিসেবে নেদারল্যান্ডসও যুক্ত হয়েছে।রেনাটার পক্ষ থেকে জানানো হয়, নেদারল্যান্ডসে রপ্তানি হওয়া পারকিনসন রোগের উপসর্গ নিরাময়ের ওষুধ অ্যামান্টাডিন এইচসিএল ১০০ মিলিগ্রাম হার্ড ক্যাপসুল ওষুধটি ৫৬ ক্যাপসুলের ব্লিস্টার প্যাকে বাজারজাত করা হবে।
সূত্র: প্রথম আলো

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগি...
হোটেল–রিসোর্টে ছাড়সহ ইয়ুথ ট্যুরিজম এক্সপোতে যা থাকছে
অলিভ-ব্রোঞ্জ গাউন থেকে আগুনরাঙা লাল, গভর্নর্স অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে নজর কাড়লেন...
সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন