advertisement

হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর

হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর
গোবিপ্রবি বন্ধুসভার পাঠচক্রের আসর
ফটো কার্ড প্রিন্ট

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা। ১৫ নভেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জনপ্রিয় চরিত্র, লেখার বিষয়বস্তু ও বিভিন্ন উক্তি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

পাশাপাশি উঠে আসে তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সমালোচনা।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়।

সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও রেখেছেন অসামান্য অবদান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে গ্র্যামির দৌড়ে নারী তারকার জয়জয়কার, বিয়ন্সের রেকর্ডে ভাগ বসালেন রে গান-নাচে নবান্ন উৎসব উদ্‌যাপন গান-নাচে নবান্ন উৎসব উদ্‌যাপন
advertisement

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা
বাসদ–মার্ক্সবাদীর তৃতীয় কেন্দ্রীয় কনভেনশনের প্রতিনিধি সভা শেষে সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ দলটির নবনির্বাচিত ১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির সদস্যরা। পল্টন, ঢাকা। ১৩ নভেম্বর ২০২৬

বামপন্থী রাজনৈতিক দল বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক হয়েছেন মাসুদ রানা।গত শুক্রবার ঢাকায় দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ ও ১৬ নভেম্বর পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে কনভেনশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এই সভা থেকেই নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।গঠিত ১৩ সদস্যের কমিটির অন্য ১২ সদস্য হলেন—জয়দীপ ভট্টাচার্য, শফিউদ্দিন কবির আবিদ, সীমা দত্ত, মাসুদ রেজা, তসলিমা আক্তার বিউটি, ইন্দ্রাণী ভট্টাচার্য সোমা, আসমা আক্তার, আহসানুল আরেফিন, রাজু আহমেদ, রাশেদ শাহরিয়ার, নিলুফার ইয়াসমিন ও বিটুল তালুকদার।নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা ২০২২ সালের ১৯ মার্চ থেকে দলটির কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে তিনি বাসদ–মার্ক্সবাদীর ছাত্রসংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ভেঙে বাসদ–মার্ক্সবাদী গঠিত হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট

সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাতকড়া, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট পরিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত ভিডিওতে..

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব

রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
বাদ্যযন্ত্রের তালে ও গানের ছন্দে দলবদ্ধ নৃত্য পরিবেশন করছেন শিল্পীরা। রাজধানীর রবীন্দ্রসরোবর। ১৬ নভেম্বর

শীতের আগমনী বার্তা নিয়ে এসেছে হেমন্ত। নতুন ধান ঘরে তোলার উৎসব নবান্ন ঘিরে সোমবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ছিল উৎসবের আমেজ। গান, নাচ, আবৃত্তি আর পিঠাপুলির আয়োজনে উদ্‌যাপিত হয় ‘২৮তম জাতীয় নবান্ন উৎসব’।পয়লা অগ্রহায়ণ সকাল সাড়ে সাতটায় শিল্পী হাসান আলীর বাঁশির সুরের মূর্ছনার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা ওঠে।

জাতীয় নবান্ন উৎসব উদ্‌যাপন পর্ষদের আয়োজনে উৎসবের সকালের পর্ব চলে সকাল সাড়ে ৯টা পর্যন্ত; আর বিকেলের পর্ব ছিল বিকেল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত।উদ্বোধনী বাঁশির সুরের পর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করে শিশু সংগঠন ‘মেঠোকুঁড়ি স্কুল’।

পরে একে একে দলীয় সংগীত পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সুরবিহার, ফোক বাংলা ইনস্টিটিউট ও নির্ঝরিণী একাডেমি।সকালের অধিবেশনে একক সংগীত পরিবেশন করেন মহাদেব ঘোষ, ইয়াসমিন মুস্তারী, বিমান চন্দ্র বিশ্বাস, অনিমা রায় ও নবনীতা জাইদ চৌধুরী।নৃত্যের ছন্দে দর্শকদের মাতিয়ে তোলেন দলীয় নৃত্যশিল্পীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন