বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে পাঠচক্রের আসর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) বন্ধুসভা। ১৫ নভেম্বর গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে হুমায়ূন আহমেদের সাহিত্যকর্ম, জনপ্রিয় চরিত্র, লেখার বিষয়বস্তু ও বিভিন্ন উক্তি নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
পাশাপাশি উঠে আসে তাঁর লেখার বিভিন্ন দিক নিয়ে মতামত ও সমালোচনা।১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। ১৯৭২ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’। ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’সহ অসংখ্য জনপ্রিয় উপন্যাসের মাধ্যমে তিনি বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলী ও শুভ্র চরিত্র আজও পাঠকদের কাছে সমান জনপ্রিয়।
সাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রেও রেখেছেন অসামান্য অবদান।
সূত্র: প্রথম আলো

শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ
শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি: শামা ওবায়েদ
‘তোর থেকে আর টাকা নেব না, এবার তোকে মেরে ফেলব’— চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
‘তোর থেকে আর টাকা নেব না, এবার তোকে মেরে ফেলব’— চাঁদা না পেয়ে সন্ত্রাসীর হুমকি
ভোলায় নতুন কূপে গ্যাস, সরবরাহ শুরু হবে কবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন