advertisement

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা
জাতীয় সংসদ
ফটো কার্ড প্রিন্ট

সরকারি ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান যোগ্যতার শর্ত শিথিল করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে, এমন অপ্রয়োজনীয় শর্ত আরোপ করা যাবে না।আজ সোমবার ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল’ পাস হয়। বিলটির ওপর আলোচনায় বিরোধী দলের সদস্যরা অভিযোগ করেছেন, বিলে কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ রাখা হয়েছে।

সেগুলো বন্ধ করা প্রয়োজন।পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের আলোচনায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার। তা না হলে বিষয়টি যেকোনো দিকে চলে যেতে পারে।স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে।

বলা হয়েছে, গত ২০ বছরে যাঁরা কোনো কাজ পাননি বা সুযোগ পাননি, তাঁদের সুযোগ-বঞ্চিত ব্যক্তি হিসেবে বিবেচনা করে সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা! কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা! দুবাইয়ে প্রেমের পর আদালতে বিয়ে, কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী দুবাইয়ে প্রেমের পর আদালতে বিয়ে, কেরালা থেকে ঠাকুরগাঁওয়ে তরুণী খুলনার শীর্ষ সন্ত্রাসী হোসেন ঢালী সিরাজগঞ্জে গ্রেফতার খুলনার শীর্ষ সন্ত্রাসী হোসেন ঢালী সিরাজগঞ্জে গ্রেফতার ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো? ১১ বছর পর পেশাদার ফুটবলে ফিরে কেমন করলেন রোনালদিনহো?
advertisement

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি

পুঁজিবাজারের উন্নয়নে কাজ করতে আগ্রহী এডিবি
বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ ক্ষেত্রে পুঁজিবাজারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি খাতের উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদারে সম্ভাব্য সহযোগিতার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা!

কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা!
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আগামী ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ আটকে গেছে। ক্যাচমেন্ট এরিয়া (এলাকাভিত্তিক অগ্রাধিকার) নির্ধারণ করতে না পারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালায় কলোনি কোটার বিষয়টি উল্লেখ না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন