advertisement

জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন। ছবি: রয়টার্স
ফটো কার্ড প্রিন্ট

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে।

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।৪০ বছর বয়সী প্যাটিনসনের নাম ঘোষণার আগে জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো সব পোস্ট সরিয়ে ফেলা হয়। এরপর সেখানে ভেসে ওঠে দুটি শব্দ—‘পরিচয় নিশ্চিত’। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হয় বন্ডের চিরচেনা টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি।

এক বিবৃতিতে স্টুডিও জানায়, প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬ সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬ অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছ... আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর
advertisement

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে

মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা, ভ্রাম্যমাণ আদালত পাঠালেন কারাগারে
ভ্রাম্যমাণ আদালত সাজা দেওয়ার পর দুই ভাইকে কারাগারে পাঠানো হয়। সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়

মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়েছে তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক মা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ছেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাঠানো হয়েছে কারাগারে। আজ সোমবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুই ভাইয়ের একজনের বয়স ২৪ বছর, আরেকজনের বয়স ১৯ বছর।

তাঁদের বাবা কয়েক বছর আগে মারা গেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন দুই ভাই। মাদক সেবনের টাকা জোগাড় করতে তাঁরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ছেলেদের মাদকাসক্তি থেকে ফেরাতে মা নানা চেষ্টা করেও ব্যর্থ হন।একপর্যায়ে মাদকের টাকার জন্য দুই ভাই বাড়িতে বেপরোয়া হয়ে ওঠেন। টাকা দিতে অস্বীকৃতি জানালেই মাকে মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তাঁরা।

প্রায় প্রতিদিনই এমন নির্যাতনের শিকার হতে হচ্ছিল মাকে।শেষ পর্যন্ত ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আজ সকালে থানায় অভিযোগ করেন মা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬

সহমর্মিতার ঈদে সেরা দশ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভা।

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’–তে অংশ নিয়েছেন সারা দেশের ৮৬টি বন্ধুসভা থেকে ১ হাজার ১৫০ সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে ১৩ নভেম্বর রাজধানীর সদরঘাট-চাঁদপুর মোহনা-সদরঘাট নৌপথে দিনব্যাপী এ অনুষ্ঠান উদ্‌যাপিত হয়।

এতে চারটি শ্রেণিতে ৪০টি বন্ধুসভাকে সেরা বন্ধুসভা সম্মাননা দেওয়া হয়।

ছবি তুলেছেন মীর হোসেন।এ আয়োজনে বিউটি পার্টনার হিসেবে ছিল স্কিন ক্যাফে, হট বেভারেজ পার্টনার নেসক্যাফে, আইসক্রিম পার্টনার সেভয়, ড্রিংকস পার্টনার ফ্রেশ, টি-শার্ট পার্টনার ম্যাক্স গ্রুপ, গিফট পার্টনার ফিলআপ, এন্টারটেইনমেন্ট পার্টনার চরকি, টেলিভিশন ও মিডিয়া পার্টনার স্টার নিউজ, ইন্টারনেট পার্টনার ব্যাস নেটওয়ার্ক, হেলথ পার্টনার পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ ও চকলেট পার্টনার কেয়ার নিউট্রিশন লিমিটেড।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে

অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি, অভিযুক্ত বিএনপি নেতা বললেন ‘শুধু গালমন্দ’ করা হয়েছে
প্রতীকী ছবি

ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধে নেত্রকোনার আটপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে মারধর ও পেটে লাথি দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষিকা।আজ সোমবার দুপুরে আটপাড়া উপজেলার তেলিগাতি ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিবেদিতা দেব বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।অভিযুক্ত বিএনপি নেতা বলছেন, পেটে লাথি মারা বা মারধর করার ঘটনা ঘটেনি, শুধু গালমন্দ করা হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটির সভাপতি পদে প্রার্থী হয়েছেন এই বিদ্যালয়েরই সাবেক সহকারী শিক্ষক ও কাছারপুর গ্রামের বাসিন্দা নুরুজ্জামান খান।

তবে বিধিমালা অনুযায়ী, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা না থাকায় তাঁকে সভাপতি করা সম্ভব নয় বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন