advertisement

জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন

জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন
রবার্ট প্যাটিনসন। ছবি: রয়টার্স
ফটো কার্ড প্রিন্ট

ড্যানিয়েল ক্রেগের উত্তরসূরি হিসেবে ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের ভূমিকায় দেখা যাবে সপ্তম অভিনেতাকে।

দীর্ঘদিনের অপেক্ষা ও নানা জল্পনার অবসান ঘটিয়ে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান।৪০ বছর বয়সী প্যাটিনসনের নাম ঘোষণার আগে জেমস বন্ডের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলোর পুরোনো সব পোস্ট সরিয়ে ফেলা হয়। এরপর সেখানে ভেসে ওঠে দুটি শব্দ—‘পরিচয় নিশ্চিত’। কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হয় বন্ডের চিরচেনা টাক্সেডো পরা প্যাটিনসনের প্রথম ছবি।

এক বিবৃতিতে স্টুডিও জানায়, প্যাটিনসনের হাত ধরে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই চরিত্রের নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে।নতুন বন্ড নির্বাচনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ ছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার? পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার? আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
advertisement

কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা!

কোটা জটিলতায় মতিঝিল আইডিয়াল স্কুলের ভর্তির বিজ্ঞপ্তি আটকা!
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আগামী ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ আটকে গেছে। ক্যাচমেন্ট এরিয়া (এলাকাভিত্তিক অগ্রাধিকার) নির্ধারণ করতে না পারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালায় কলোনি কোটার বিষয়টি উল্লেখ না...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে বাস্তবায়নের জন্য নেওয়া প্রকল্পগুলো এখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থসহায়তা পাওয়ার যোগ্য হয়েছে। ফলে যেসব প্রকল্পে অর্থের ঘাটতি আছে বা ঝুঁকির আশঙ্কায় বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না, সেগুলোতে অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমাতে ডিএফসির সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হলো।আজ সোমবার ডিএফসি তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চাহিদা মেটাতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে ডিএফসির জন্য। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করেছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে ডিএফসি বলেছে, কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে টেকসই ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান পাওয়া কঠিন হতে পারে।

আবার প্রকল্পে ঝুঁকি আছে বলে মনে করলে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন