advertisement

আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি

আঘাতে খুঁড়িয়ে হাঁটছে মাদি হাতি, ছেড়ে যায়নি সঙ্গী হাতিটি
কক্সবাজারের টেকনাফের জাহাজপুরা এলাকায় পাশাপাশি হাতি দুটি। আজ বিকেলে
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় পায়ে আঘাত নিয়ে খুঁড়িয়ে হাঁটছে একটি মাদি হাতি। আজ সোমবার সকাল থেকে লোকালয়ে ঘোরাফেরা করছে হাতিটি। আর তার পাশে পাশে থাকছে সঙ্গী আরেকটি হাতি। সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাতি দুটিকে পাশাপাশি দেখা গেছে।বনকর্মী ও স্থানীয় লোকজনের ধারণা, পাশের পাহাড়ে থাকা মানব পাচারকারী ও অপহরণকারী চক্রের আস্তানায় রাতে কিংবা ভোরে হানা দিয়েছিল হাতি দুটি।

এ সময় চক্রের সদস্যদের ছোড়া গুলিতে মাদি হাতিটির একটি পায়ে আঘাত লাগতে পারে। এরপর হাতি দুটি পাহাড় থেকে লোকালয়ে নেমে আসে। হাতি দুটির বয়স ১৫ থেকে ২০ বছর।স্থানীয় লোকজন জানান, আজ সকাল ছয়টার দিকে বাহারছড়া পাহাড় থেকে হাতি দুটিকে লোকালয়ে নেমে আসতে দেখা যায়। কয়েক দিন ধরে বাহারছড়া, জাহাজপুরা ইকোপার্ক ও হাজি মোজাহের স্মৃতি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে।

ওই পাহাড়ে রোহিঙ্গা সন্ত্রাসী, অপহরণকারী ও মানব পাচারকারীদের কয়েকটি দল অবস্থান করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার? পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার? জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন জল্পনার অবসান, নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট সংসদে সমালোচনার পর জিয়াউলের হাতে হাতকড়া, মাথায় হেলমেট রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব রবীন্দ্রসরোবরে নাচ–গান ও পিঠাপুলিতে নবান্ন উৎসব
advertisement

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি ভারত ও অন্যান্য খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়নি। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ

বাংলাদেশে বাস্তবায়নের জন্য নেওয়া প্রকল্পগুলো এখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা (ডিএফসি) থেকে অর্থসহায়তা পাওয়ার যোগ্য হয়েছে। ফলে যেসব প্রকল্পে অর্থের ঘাটতি আছে বা ঝুঁকির আশঙ্কায় বেসরকারি বিনিয়োগকারীরা এগিয়ে আসছেন না, সেগুলোতে অর্থায়ন ও বিনিয়োগের ঝুঁকি কমাতে ডিএফসির সহায়তা নেওয়ার সুযোগ তৈরি হলো।আজ সোমবার ডিএফসি তাদের ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন চাহিদা মেটাতে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে ডিএফসির জন্য। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ করেছে সংস্থাটি।বিজ্ঞপ্তিতে ডিএফসি বলেছে, কোনো প্রকল্প বাণিজ্যিকভাবে টেকসই ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান পাওয়া কঠিন হতে পারে।

আবার প্রকল্পে ঝুঁকি আছে বলে মনে করলে বেসরকারি বিনিয়োগকারীরা আগ্রহ হারাতে পারেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার?

পোশাকশিল্পে অস্থিরতা: দায় কার?

আলোচক:মাহমুদ হাসান খানসভাপতি, বিজিএমইএ বাবুল আখতারসাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশন সঞ্চালক:সুজয় মহাজন

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন