advertisement

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি
তথ্য কমিশন
ফটো কার্ড প্রিন্ট

প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার কমিশনে পাঁচটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।

বাকি দুটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন শুনানি গ্রহণ করেন।কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা হয়েছে। গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে।

দায়িত্ব গ্রহণের পর নবগঠিত কমিশন জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
advertisement

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা চালান আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফরে যাওয়া জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের (বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ) সমর্থকেরা।

সর্বশেষ যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরেও আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা-কর্মীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বাংলা সোসাইটির আয়োজনে নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানের বাইরে যুক্তরাজ্য যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ করেন এবং তাঁকে হেনস্তা করার চেষ্টা চালান।

সেখানে উপস্থিত এনসিপি নেতা–কর্মীদের তৎপরতায় তাঁদের সেই চেষ্টা সফল হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ
টুঙ্গিপাড়ায় পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়–সংলগ্ন সড়কে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ডিসেম্বর মাস ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য পেয়েছে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। গ্রেপ্তার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ এবং মুঠোফোনের কথোপকথন ও বার্তা বিশ্লেষণ করে তারা এ তথ্য পেয়েছে।সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সড়ক ও নৌপথে নাশকতা চালিয়ে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির নেতা-কর্মীদের।

পাশাপাশি ঢাকায় জমায়েত করার পরিকল্পনাও তাঁদের আছে। তবে পুলিশ সতর্ক রয়েছে।২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা।

পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।পুলিশের একটি সূত্র বলছে, মজুরি বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জড়িত ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সন্তানকে কাছে রাখা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

সন্তানকে কাছে রাখা নিয়ে বিরোধে সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
কুমিল্লার মুরাদনগরে ৮ বছর বয়সী মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধের জেরে সুখিয়া বেগম (৪২) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন