ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় গান, কবিতা আর নৃত্যের ছন্দে ‘নবান্ন উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন আবর্তন। বাংলার শিকড়ের গল্প, গ্রামীণ জীবনের সৌন্দর্য ও লোকজ ঐতিহ্যের নানা অনুষঙ্গ উৎসবের মঞ্চে উঠে আসে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সোমবার বিকেলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।শিল্পীরা উৎসবে গান, কবিতা ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে বাঙালির চিরায়ত সংস্কৃতি তুলে ধরেন। বাংলার লোকজ ঐতিহ্য শিল্পীদের পরিবেশনায় প্রাণ পায়।
বকুলতলার চেনা পরিবেশ যেন বাংলার গ্রামীণ সংস্কৃতির এক মিলনমেলা হয়ে ওঠে।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, নবান্ন উৎসব বাঙালি সংস্কৃতির অংশ।
সূত্র: প্রথম আলো

মাসব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করবে ছাত্র ফেডারেশন
যে ৫ কারণে এআই থেকে পাওয়া ‘মাসআলা’ গ্রহণ করা যাবে না
প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৪ ঘণ্টা পর অবরুদ্ধ দশা থেকে মুক্ত
ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে অফিস আদেশ, আরমা দত্তের আই...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন