https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ruuppur-parmanbik-bidzuttkendre-iureniyam-theke-zevabe-toiri-hbe-bidzutt
সূত্র: প্রথম আলো
https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ruuppur-parmanbik-bidzuttkendre-iureniyam-theke-zevabe-toiri-hbe-bidzutt
সূত্র: প্রথম আলো
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা প্রায় তিন দশকের পুরোনো। এ সময়ে সেতুর অবস্থান ও ধরন নিয়ে নানা বিকল্প সামনে এসেছে। প্রথমে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়ার মধ্যে সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। পরে আওয়ামী লীগ সরকার নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের ধারণা সামনে আনে।
এরপর ঢাকার সঙ্গে সরাসরি সংযোগ বাদ দিয়ে রাজবাড়ী ও পাবনার মধ্যে সেতু নির্মাণের প্রাক্-সম্ভাব্যতা যাচাই করা হয়। এবার মানিকগঞ্জ, রাজবাড়ী ও পাবনা—এই তিন জেলাকে যুক্ত করে ইংরেজি বর্ণ ‘ওয়াই’ আকৃতির সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।নতুন পরিকল্পনা অনুযায়ী, সেতুটি মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাটকে যুক্ত করবে।
সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছে সরকারের সেতু বিভাগ।সেতু বিভাগ সূত্র বলছে, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ঢাকার যোগাযোগের বিকল্প পথ তৈরি হবে।
সূত্র: প্রথম আলো
চিত্রনায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আজ মঙ্গলবার দিন ধার্য রয়েছে।ঢাকার বিশেষ জজ আদালত ১০–এ এই শুনানি হবে। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী প্রথম আলোকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, পরীমনির উপস্থিতিতে অভিযোগ গঠন বিষয়ে আজ শুনানি হবে।‘পায়ে ব্যথা’র কারণে আদালতে আসেননি পরীমনি, পেছাল অভিযোগ গঠনের শুনানিগত ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ ধার্য ছিল। কিন্তু সেদিন পরীমনি ‘পায়ে ব্যথা’র কারণে আদালতে হাজির হতে পারেননি। পরে তাঁর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১৭ নভেম্বর ধার্য করেন আদালত।২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব।
তখন র্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।এ ঘটনায় বনানী থানায় র্যাবের করা মামলায় পরীমনিকে গ্রেপ্তার করা হয়।
সূত্র: প্রথম আলো
২৬ জেলায় অন্তত ৮০টি নদী ও খালের মরণ ডেকে আনছে ২৯০টি সেতু ও কালভার্ট। দেশজুড়ে এমন আরও আছে, যার হিসাব নেই।রাজধানীর ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভারের আমিনবাজার পার হলে তুরাগ নদের ওপর সালেহপুর সেতু। সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক ঢুকে পড়েছে নদের সীমানার অনেকটা ভেতরে। সেতুর গোড়ায় নদটি সরু খালের মতো হয়ে হাঁসফাঁস করছে।৬ আগস্ট পায়ে হেঁটে দেখা যায়, নদ দখল করা সংযোগ সড়কের দৈর্ঘ্য মোট ১৬০ কদম। অর্থাৎ কমবেশি ২৫০ ফুট।
দুই প্রান্ত মিলিয়ে নদের অন্তত এই পরিমাণ প্রস্থ ভরাট করা হয়েছে।ড্রোনের চোখে দেখলে মনে হয়, এখানে কে যেন নদটিকে মুঠির মধ্যে চেপে ধরেছে। এতে সেতুর দৈর্ঘ্য কমে ৫৯ কদম হয়েছে, কিন্তু নদের উজানে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। সেতুর পর ভাটিতে চওড়া হয়ে নদ চলেছে বুড়িগঙ্গার দিকে।সেই পানিতে মাছ ধরেন সালেহপুর গ্রামের কানু মিয়া। তীরে দাঁড়িয়ে এই প্রবীণ বলেন, ‘সেতু অউনের পর থেইকা গাঙ ছোট অইয়া গেছে। পানির স্রোতও বাড়ছে।
নদীটা এহানে সেতু দিয়া মাইরা ফেলছে।’সেতুটির এক দিকে নদের মৃত্যুর আলামত স্পষ্ট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন