চিকিৎসক-কর্মকর্তাদের বদলি ও পদায়নে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে নির্দিষ্ট গ্রেডের চিকিৎসকদের বদলি-পদায়নের আবেদন শুধু অনলাইনে গ্রহণ করা হবে। একই সঙ্গে আগে জারি করা বদলি-পদায়নের আদেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনা দিয়েছে।সরকারি চিকিৎসকদের অধ্যাপক পদে পদোন্নতির আবেদন আহ্বাননির্দেশনায় বলা হয়েছে, ১০ নভেম্বর মহাপরিচালকের সভাপতিত্বে সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজে গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এসব নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বদলি ও পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে করতে হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবেদনগুলো যৌক্তিকভাবে বিবেচনা করে নির্ধারিত সময়ের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো

প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘আকভান’, বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা
একটি পুরস্কার, একরাশ অপেক্ষা আর বন্ধুত্বের জলধারা
ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ের নিচে হামলা–ভাঙচুর
ছাত্র ইউনিয়ন নেতাকে গভীর রাতে বাসা থেকে তুলে নিল ডিবি, ছাড়া হলো ১০ ঘণ্টা পর
অলিভারের মহাজাগতিক অভিযান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন