আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারকদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এমন আশঙ্কা বাড়ছে। বিচারকদের মধ্যে এ বছর শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাইও রয়েছেন।
আগামীকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত এ আদালত যদি রায় দেন—মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন (জেনোসাইড) চালিয়েছে, তাহলে এ নিষেধাজ্ঞা আসতে পারে।এখন পর্যন্ত কোনো রাষ্ট্রকে জেনোসাইড বা জাতিগত নিধনের জন্য দায়ী করে রায় দেননি আইসিজে। আগের মামলাগুলোয় বড় চ্যালেঞ্জ ছিল অপরাধের ‘অভিপ্রায়’ প্রমাণ করা।
জাতিগত নিধন বলতে কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার অভিপ্রায়ে সংঘটিত কর্মকাণ্ডকে বোঝায়।বেঁচে যাওয়া রোহিঙ্গাদের পক্ষে আইনজীবীরা বলছেন, মিয়ানমারের সেনাবাহিনীর কর্মকাণ্ডের ধরন থেকেই গোষ্ঠীটিকে ধ্বংসের চেষ্টা স্পষ্ট হয়েছে।
সূত্র: প্রথম আলো

যুদ্ধের আতঙ্ক কি মানুষের ঘুম কেড়ে নেয়
জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক
বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়
নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, আটক ১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৫ নেতা-কর্মী আটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন