জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানের পর তিনি পালিয়ে গিয়েছিলেন।আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
রুহুল আমীনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।মুফতি মো. রুহুল আমিনওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রুহুল আমীনের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।মুফতি রুহুল আমীন ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত বায়তুল মোকাররম মসজিদের খতিব ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।
সূত্র: প্রথম আলো

যুদ্ধের আতঙ্ক কি মানুষের ঘুম কেড়ে নেয়
বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়
নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, আটক ১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৫ নেতা-কর্মী আটক
বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন