রাত গভীর। চারপাশ নিস্তব্ধ। ঘরের সবাই ঘুমানোর চেষ্টা করছে। হঠাৎ বাইরে কোনো শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল কারও। কী ঘটছে, তা জানতে জানালার দিকে তাকালেন। খবর দেখলেন, পরিচিতদের ফোন করলেন। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলেও আর ঘুম এল না। বারবার মনে হতে লাগল, আবার কিছু ঘটবে না তো!এমন অভিজ্ঞতা যুদ্ধ, সংঘর্ষ কিংবা সহিংসতার আশঙ্কাপূর্ণ পরিবেশে বসবাস করা মানুষের জন্য অস্বাভাবিক নয়।
সরাসরি কোনো সহিংস ঘটনার শিকার না হলেও আশপাশের পরিস্থিতি, নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তা মানুষের ঘুম কেড়ে নিতে পারে। প্রশ্ন হলো, ভয় কীভাবে ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়? বিপদের আশঙ্কায় ঘুমাতে পারে না মস্তিষ্কমানুষের মস্তিষ্ক সব সময় আশপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ করে। কোথাও বিপদের আশঙ্কা তৈরি হলে মস্তিষ্ক শরীরকে সতর্ক করে দেয়। এর সঙ্গে সক্রিয় হয় শরীরের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র।
শুরু হয় পরিচিত ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া।
সূত্র: প্রথম আলো

জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক
বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়
নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, আটক ১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৫ নেতা-কর্মী আটক
বোল্ড ফটোশুটে কিয়ারা, বিয়ে-মাতৃত্ব ও ক্যারিয়ার নিয়ে যা বললেন অভিনেত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন