মহানবী (সা.) ছিলেন একজন শ্রেষ্ঠ শিক্ষক।
তিনি নিজেই ঘোষণা করেছিলেন, ‘নিশ্চয়ই আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২২৯)পবিত্র মক্কা ও মদিনায় ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নবদীক্ষিত মুসলমানদের পবিত্র কোরআন, সুন্নাহ ও জীবনঘনিষ্ঠ জ্ঞান শেখানোর জন্য মহানবী (সা.) বিভিন্ন অঞ্চল ও গোত্রে শিক্ষক নিয়োগ দিতেন।এ ক্ষেত্রে মহানবী (সা.) কোনো বংশমর্যাদা, আভিজাত্য বা আর্থিক সচ্ছলতাকে প্রাধান্য দিতেন না; বরং শিক্ষকের ভেতরে সুনির্দিষ্ট কিছু চারিত্রিক ও পেশাগত গুণাবলি যাচাই করতেন।শিক্ষক নিয়োগে নবীজি (সা.) যে পাঁচটি গুণ দেখতেন, তা আলোচনা করা হলো:১. বিষয়ের ওপর বিশুদ্ধ জ্ঞান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নবীজি (সা.)–এর প্রথম ও প্রধান শর্ত ছিল নির্দিষ্ট বিষয়ের ওপর শিক্ষকের নির্ভুল জ্ঞান থাকতে হবে।
বিশেষ করে কোরআন পাঠ ও ইসলামের বিধান শেখানোর জন্য তিনি সবচেয়ে দক্ষ ব্যক্তিদের নির্বাচন করতেন।মদিনায় হিজরতের আগেই সেখানকার মানুষদের কোরআন ও ধর্ম শেখানোর জন্য মহানবী (সা.) সাহাবি মুসআব ইবনে ওমাইর ও অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন।মুসআব মদিনায় গিয়ে কোরআন শিক্ষা ও অন্যান্য ধর্মীয় জ্ঞান অল্প সময়ের মধ্যেই মদিনার ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন, যার ফলে ইতিহাসে তিনি ‘আল–মুকরি’ বা ‘মদিনার প্রথম শিক্ষক’ উপাধিতে ভূষিত হন।
সূত্র: প্রথম আলো

যুদ্ধের আতঙ্ক কি মানুষের ঘুম কেড়ে নেয়
জুলাই গণ–অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া বায়তুল মোকাররমের সেই খতিব আটক
বাংলাদেশ আর উন্নয়নের তারকা নয়
নারী পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, আটক ১
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৫ নেতা-কর্মী আটক

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন