যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের বৈঠকের আগে পূর্ব এশিয়ায় সামরিক উড়োজাহাজ পাঠিয়েছে মস্কো। সম্ভবত এক দশকের বেশি সময়ের মধ্যে এ অঞ্চলে রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ মোতায়েনের ঘটনা এটি। এর মধ্য দিয়ে দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শনের সক্ষমতা দেখাচ্ছে দেশটি।
বিশ্লেষকদের মতে, তিন পরাশক্তি দেশের নেতাদের বৈঠকের আগে মস্কোর এ পদক্ষেপ শক্ত বার্তা দিচ্ছে।ভিয়েতনামের দানাং বিমানবন্দরে আজ বুধবার রাশিয়ার দুটি টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান অবস্থান করছিল। সঙ্গে ছিল আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহে সক্ষম দুটি দূরপাল্লার ট্যাংকার বিমান।
ন্যাটোর কাছে টিইউ-৯৫ ‘বিয়ার’ বা ভালুক নামে পরিচিত।গতকাল মঙ্গলবার রাশিয়ার দূরপ্রাচ্য অঞ্চল থেকে দক্ষিণে উড়ে আসার সময় দেশটির সামরিক বিমানগুলোর গতিবিধি নিয়ে সতর্ক হয়ে পড়ে তাইওয়ান ও জাপানের বিমানবাহিনী।ইয়ান স্টোরি, নিরাপত্তা গবেষক, আইএসইএএস-ইউসুফ ইশাক ইনস্টিটিউট, সিঙ্গাপুরইউক্রেনে যুদ্ধ চললেও মস্কো যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সামরিক শক্তি প্রদর্শন করতে পারে, আঞ্চলিক দেশগুলোকে তা মনে করিয়ে দেওয়াই এই মোতায়েনের সুস্পষ্ট উদ্দেশ্য।চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনঝেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) ৩৩তম সম্মেলনে যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পৌঁছানোর ঠিক আগে বিমানগুলো ওই পথে উড়ে যায়।
সূত্র: প্রথম আলো

কৃষক দলের নেতার শরীরে ক্ষতচিহ্ন, মৃত্যুর কারণ গুলি না বিস্ফোরণে, নিশ্চিত নয় পুলিশ
সহিংসতা সামাল দেওয়ার পথ কী
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে আগের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি
আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা
আবারও পুকুরে কুমির, পানি সেচে উদ্ধারের চেষ্টা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন