এমপিদের নিজ নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
এমপিদের নিজ নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মহড়া দিচ্ছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...
সূত্র: প্রথম আলো
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।
বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না।
তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।
সূত্র: প্রথম আলো
জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটলের কারণে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেছেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের (জাতীয় নির্বাচন ও গণভোট) মধ্য দিয়ে সবাই সংসদে এসেছেন।
কিন্তু একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও আরেকটি হয়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন