advertisement

লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি

লন্ডনে হামলায় জড়িতদের বিচার ও দেশে সহিংসতা বন্ধের দাবি
বিবৃতি
ফটো কার্ড প্রিন্ট

লন্ডনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও তাঁর সহকর্মীদের ওপর হামলায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের ব্রিটিশ আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের ১৫ জন উপদেষ্টা। প্রয়োজনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির সরকারকে সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন তাঁরা।

একই সঙ্গে দেশে অগ্নিসংযোগ, বোমা হামলা ও সুনির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হামলা বন্ধে সরকারকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বলেছেন সাবেক এই উপদেষ্টারা।আজ বুধবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে। লন্ডনের পাশাপাশি গোপালগঞ্জসহ দেশের অন্যান্য স্থানে সংঘটিত সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক উপদেষ্টারা।

এসব ঘটনায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসনের অনুগত ব্যক্তিরা জড়িত বলে বিবৃতিতে অভিযোগ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, গত সোমবার (১৬ নভেম্বর) লন্ডনে জুলাই বিপ্লবের অন্যতম নেতা নাহিদ ইসলাম এবং তাঁর সহকর্মীদের ওপর হামলা চালানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ ‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬ সেই জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর ‘অপপ্রচারের নেটওয়ার্ক’, গ্রেপ্তার ৬ গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন সংসদের অধিবেশন শেষ হলেই এমপিদের নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর সংসদের অধিবেশন শেষ হলেই এমপিদের নিজ এলাকায় যেতে বললেন প্রধানমন্ত্রী ও অন্যান্য খবর জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ, এরপর কী হবে? জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ, এরপর কী হবে?
advertisement

মোহাম্মদপুরে গাঁজাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোহাম্মদপুরে গাঁজাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য মো. গোলাম রব্বানী শামীমকে গ্রেফতার করেছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

‘নিরাপত্তার কারণে’ খুলনা ও বাগেরহাট থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
ঢাকাগামী বাস চলাচল না করায় খুলনা নগরের রয়েল মোড়ে বেশির ভাগ বাস কাউন্টার বন্ধ দেখা গেছে। বুধবার রাত আটটার চিত্র

‘নিরাপত্তার কারণে’ খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা। বুধবার বেলা দুইটার পর থেকে পদ্মা সেতু হয়ে চলাচলকারী দূরপাল্লার কোনো বাস খুলনা থেকে ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।খুলনার দূরপাল্লার বাসগুলোর বড় অংশ গোপালগঞ্জ হয়ে ঢাকায় চলাচল করে।

বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপ ও সড়ক অবরোধের খবর পাওয়ার পর বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন পরিবহনমালিক ও শ্রমিকেরা।এদিকে বুধবার দুপুরের আগেই বাগেরহাট থেকে ঢাকাগামী সব পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে। দূরপাল্লার বাস কাউন্টারগুলো থেকে বৃহস্পতিবারের জন্যও টিকিট বুকিং বা বিক্রি করছে না।

তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে।বাগেরহাটের দোলা বাস কাউন্টারের কাউন্টার ইনচার্জ মুস্তাকিম বিল্লাহ বলেন, নিরাপত্তার কারণে বাস চলাচল বন্ধ রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা

ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: সংসদে বিরোধীদলীয় নেতা
সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যে ফাটলের কারণে ফ্যাসিবাদী শক্তি সুযোগ নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

গণভোটের রায়ের আলোকে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেছেন, যত তাড়াতাড়ি এটি হবে, তত তাড়াতাড়ি ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য শক্তিশালী হবে।আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে বিরোধীদলীয় নেতা এ কথা বলেন।বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের (জাতীয় নির্বাচন ও গণভোট) মধ্য দিয়ে সবাই সংসদে এসেছেন।

কিন্তু একটি নির্বাচনের ফলাফল বাস্তবায়ন হলেও আরেকটি হয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন