advertisement

হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ
কক্সবাজারের টেকনাফের শিলখালীর গহিন বনে গুলিবিদ্ধ বন্য হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসা দেওয়ার অভিযানে বন বিভাগের কর্মীরা
ফটো কার্ড প্রিন্ট

তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা ও বাহারছড়া বনসংলগ্ন এলাকায় আহত পা নিয়ে ঘুরে বেড়ানো একটি হাতিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। বন বিভাগ বলছে, হাতিটির গায়ে আটটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়া দুটি গুলি বের করা যায়নি।যে বনে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। বন বিভাগ বলছে, টেকনাফ হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থল।

আস্তানার আশপাশে চলে আসায় হাতিটিকে গুলি করা হয়েছে। টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা অপহরণের শিকার হয়েছেন, তাঁরাও ডাকাতদের হাতে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন।গত মঙ্গলবার টেকনাফের লোকালয় থেকে চার কিলোমিটার গহিনে শিলখালীর সংরক্ষিত বনে হাতিটির অবস্থান খুঁজে পায় বন বিভাগ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তখন হাতিটিকে চিকিৎসা দেওয়া যায়নি।

বুধবার দুপুর ১২টার দিকে বন বিভাগের ভেটেরিনারি সার্জনসহ ২০ জনের একটি দল হাতিটিকে চিকিৎসা দেওয়া শুরু করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে: রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে: রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন
advertisement

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ
বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড-মিল্কভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর
মাদারীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের তল্লাশি

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে পুলিশের তল্লাশি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে তল্লাশি চালিয়েছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে চট্টগ্রাম নগরীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন