advertisement

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে

নারায়ণগঞ্জের বন্দর: আগের সেই কুমির কি এবার নতুন পুকুরে
নারায়ণগঞ্জ বন্দরের মুসাপুর ইউনিয়নের পাতাকাটা ভররঞ্জি পাড়ার একটি পুকুরে কুমির দেখা গেছে। কুমিরটি উদ্ধারে পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে তোলা ছবি
ফটো কার্ড প্রিন্ট

দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুরে কুমির দেখা গিয়েছিল। এরপর অনেক খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান পায়নি বন বিভাগ। কুমিরটি কোথায় গেল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল আতঙ্ক ও কৌতূহল। এর মধ্যে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মুসাপুর ইউনিয়নের আরেকটি পুকুরে দেখা মিলেছে কুমিরের। এ খবর ছড়িয়ে পড়তেই পুকুরপাড়ে ভিড় করে মানুষ।কুমিরটি উদ্ধারে পুকুরের পানি সেচে ফেলার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এ জন্য বসানো হয়েছে তিনটি পাম্প। বিষয়টি নিশ্চিত করে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার প্রথম আলোকে বলেন, মুসাপুর ইউনিয়নের ওই পুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে। সেটিকে উদ্ধারের জন্য পুকুরের পানি নিষ্কাশন করা হচ্ছে। স্থানীয়ভাবে দুটি পাম্প এবং ফায়ার সার্ভিসের একটি পাম্প দিয়ে পানি সেচে ফেলা হচ্ছে।

পানি কমে গেলে কুমিরটি উদ্ধারের চেষ্টা করা হবে।নারায়ণগঞ্জে লোকালয়ে ঘুরছিল কুমির, কীভাবে এল জানে না কেউজয়নাল আবেদীন কামরুল, বন কর্মকর্তা, বন্দর উপজেলা, নারায়ণগঞ্জপুকুরে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২ দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে: রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা বাংলাদেশের মানুষের সঙ্গে পর্তুগিজদের অনেক মিল রয়েছে: রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন গোপালগঞ্জে অস্ত্র নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, এমপির বাসায় হামলা-আগুন গায়ে ৮ গুলি নিয়ে ঘুরছিল হাতিটি, খুঁজে বের করে দেওয়া হচ্ছে চিকিৎসা গায়ে ৮ গুলি নিয়ে ঘুরছিল হাতিটি, খুঁজে বের করে দেওয়া হচ্ছে চিকিৎসা
advertisement

আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি

আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি
আশির দশকের কনে সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সাজানোর ধারণাটি ছিল লুসেরো বাই ইসরাতের স্বত্বাধিকারী ইসরাতুল শোভার

আশির দশকের কনে সাজে সেজেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। লাল বেনারসি, হালকা মেকআপ আর লাল টিপে স্নিগ্ধ কনে সাজের ছবিগুলো চলুন দেখে নিইআশির দশকের কনে সাজে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সাজানোর ধারণাটি ছিল লুসেরো বাই ইসরাতের স্বত্বাধিকারী ইসরাতুল শোভারআশির দশকে ছিল না ভারী মেকআপের চল।

তাই হালকা বেজ মেকআপ আর চোখে কাজল, ঘন মাসকারায় পরিপূর্ণ মেহজাবীনের সাজএই ব্রাইডাল লুকে মেহজাবীনের ব্লাউজটি বেশি নজর কেড়েছে, যার নকশা ইসরাত নিজেই করেছেনযেহেতু এখনকার তরুণীরা ব্লাউজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন, তাই বিয়ের দিন ট্র্যাডিশনাল লুকে এমন ব্লাউজ বেছে নিতে পারেনটেনে বাঁধা চুলে মেহজাবীন পরেছেন পিতলের গয়নাকনটেন্ট নির্মাতা সুরভী ভ্রমণে যেভাবে থাকেন স্টাইলিশ ফটোশুটটি হয়েছে সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান লুসেরো বাই ইসরাতের আয়োজনে ছবিগুলোর একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে মেহজাবীন লিখেছেন ‘পুতুল বউ’মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২

নড়াইলে বিএনপির শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, নিহত ২
নিহত সোহেল রানা ও শাহিনুর ইসলাম

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা–কর্মীদের হামলায় দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।নিহত দুজন হলেন কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা (৪৫) ও পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম (৪০)।ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কালিয়ার থানামোটরশোভাযাত্রার পিছনে আতর্কিত হামলা করা হয়। এ সময় দলছুট দুইজনকে পেয়ে তারা (হামলাকারীরা) মাত্রাতিরিক্ত মারধর করে।

পরে তারা দুজন মারা যায়।মিছিলে থাকা বিএনপি নেতা-কর্মী সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে কালিয়া পৌর এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি প্রতিবাদী মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন

দীপু মনি, রেজাউল করিম, শামীম ওসমান ও হাবিবে মিল্লাতের পরিত্যক্ত বাড়িতে আগুন
রাতে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেয় দুর্বৃত্তরা

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির পরিত্যক্ত বাসায় আজ বুধবার রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এদিকে পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন এবং নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।এ ছাড়া আজ বিকেলে সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।চাঁদপুরচাঁদপুর সদর মডেল থানা–পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

এর ফলে ওই ভবনের ওপরের ও নিচে বসবাসকারী লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন