advertisement

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। নয়াপল্টন, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬
ফটো কার্ড প্রিন্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কারণ, ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এ কথা বলেন।

আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি? আভাস দিলেন প্রযোজক শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি? আভাস দিলেন প্রযোজক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক
advertisement

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার
নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মো. নুরুল আফছার। তিনি বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ৩৩ বছরের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় মো. নুরুল আফছার নিজ উদ্যোগ ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য।ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে নুরুল আফছার সিঙ্গাপুর, নেপাল, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও যুক্তরাজ্যে বহু আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন।

এর মধ্যে এশিয়া প্যাসিফিক এন্টাপ্রেনিউর অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ এবং কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে ‘কমনওয়েলথ টপ ১০০ সিইও’ সম্মাননা উল্লেখযোগ্য।ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রাখতে স্বনামধন্য বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার সদস্যও নুরুল আফছার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা
টুঙ্গিপাড়া থানা চত্বরে গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় মঙ্গলবার হামলা চালিয়ে আগুন দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। আগুনে পুলিশের আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়ে গেছে। হামলায় আহত হয়েছেন সাতজন পুলিশ সদস্য।

তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন।শুধু গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা নয়, এর আগে ঢাকার পল্লবী থানা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) কার্যালয় লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সংশ্লিষ্ট সূত্র বলছে, নাশকতাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে ‘টার্গেট’ (নিশানা) করে হামলা করছে। সামনের দিনগুলোতে হামলার ক্ষেত্রে তারা থানা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করার পরিকল্পনা করছে।

সড়ক ও নৌ যোগাযোগ বিচ্ছিন্ন করারও পরিকল্পনা রয়েছে তাদের।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি? আভাস দিলেন প্রযোজক

শাকিব খানের নায়িকা এবার কিয়ারা আদভানি? আভাস দিলেন প্রযোজক
শাকিব খানের নতুন সিনেমা ‘মোহাব্বাত’-এ নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই সম্ভাব্য নায়িকা নিয়ে চলছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন