কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কারণ, ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এ কথা বলেন।
আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে।
তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন।
সূত্র: প্রথম আলো

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার
ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা
চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন
প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত আমিরের একান্ত বৈঠক
মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন