খবরটা সুস্মিতা সেনও জানলেন সংবাদমাধ্যম থেকে। তাঁর বিয়ের খবর। পাত্র পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম! ২০১৩ সালের এপ্রিলে এমন খবর ছড়াতেই টুইটারে মুখ খুললেন সুস্মিতা। বিয়ের খবর উড়িয়ে দিয়ে লিখলেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ আকরামও জানালেন, বিয়ের খবরের কোনো ভিত্তি নেই। অথচ যে পরিচয় নিয়ে এত জল্পনা, তার শুরু হয়েছিল পাঁচ বছর আগে, একটি নাচের অনুষ্ঠানে বিচারকের আসনে।
তত দিনে সুস্মিতার মুকুট জয়ের গল্প সবার জানা। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে মুকুট জেতেন। সে বছরই, ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় প্রথম ভারতীয় হিসেবে হন মিস ইউনিভার্স। দুই বছর পর মহেশ ভাটের ‘দস্তক’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’।
দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ দিয়ে অভিনয়ে ফেরেন।
সূত্র: প্রথম আলো

লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক
রস চিঠি
দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ
আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি
বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন