advertisement

দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ

দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ
ফটো কার্ড প্রিন্ট

শহরজুড়ে ডেঙ্গুর মৌসুম। তবে এ বছর এডিস মশাদের লক্ষ্য একটু ভিন্ন। মশা কলোনির হাইকমান্ড মিটিংয়ে প্রধান এডিস মশা ঘোষণা দিল, ‘এত গরিব আর মধ্যবিত্তের রক্ত চুষে কী লাভ? ওদের রক্তে এমনিতেই ঋণ আর টেনশনের বোঝা। এবার টার্গেট হবে যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা কামায়!’অপারেশনের নাম ‘প্ল্যাটিলেট রিফর্মেশন’।প্রথম টার্গেট পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিন সাহেব।

তিনতলার এসি রুমে বসে ফাইল আটকে বাড়তি টাকা আদায় করাই তাঁর প্রধান কাজ দালালদের কাছে। দালালেরা আবার সে টাকার জন্য সাধারণ মানুষদের চাপ দেয়, ফাইলে এই ডকুমেন্টে সমস্যা, ওই ডকুমেন্টে সমস্যা বলে। সেদিন দুপুরে টেবিলের ওপর ফাইল রেখে মতিন সাহেব ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মশাবাহিনীর প্রথম সদস্য তাঁর ঘাড়ে কামড় বসিয়ে ফিসফিস করে বলল, ‘পনেরো কর্মদিবসের পাসপোর্ট দুই মাস আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ নেন?

এবার আমার হুলের ইনজেকশনটা ফ্রি নেন, স্যার!’হাফিজ ভাই, আলুর দাম বাড়াতে বাড়াতে মানুষের প্লেট খালি করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি আশির দশকের কনে সাজে মেহজাবীন, দেখুন ৭টি ছবি বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ বন্ধুর মেসে এক ঘরে ১৫ জন, টাকার অভাবে ঢাকা ছেড়েছিলেন রাজ মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি মিস ইউনিভার্সে দর্শকের ভোটের পাশাপাশি র‌্যাম্পেও চমক দেখালেন মাহি একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন একসময় ছিলেন ‘বোন’, এখন প্রতিপক্ষ, অপু–পরীমনির সম্পর্কের অবনতি কেন বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছে বিভিন্ন দেশে খাওয়া নাদিরের পছন্দের পাঁচ খাবারের মধ্যে কী কী আছে
advertisement

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী

ধরা যাক আপনি আমেরিকায় ১০১ তলা ভবনের একটি কক্ষে বসে অফিসের কাজ করছেন। বাইরে তো সব সময় বাতাস বইছে। মেঘরাশি ভবনে ধাক্কা দিচ্ছে। এর ফলে যদি সব সময় ভবনের সঙ্গে সঙ্গে আপনি দুলতে থাকেন, তাহলে আতঙ্কিত হওয়া তো স্বাভাবিক। যদিও ভবন নিরাপদ, তাও ভয় তো যাবে না। সে জন্য শুধু নিরাপত্তা দেখলেই হয় না, ভবন যেন বেশি না কাঁপে সে ব্যবস্থাও করা হয়। এ জন্য অনেক কৌশল রয়েছে।

যেমন, বেশি কংক্রিট ব্যবহার করে ভবনটিকে আরও একটু ভারী করা, স্টিলের আড়াআড়ি কাঠামোয় মজবুত করা বা অন্যান্য উপায়ে ভবনের এদিক-ওদিক দোল কমানোর ব্যবস্থা করা। ভবনের বাসিন্দারা যেন নিরাপদ বোধ করেন, সেটা ভবন নির্মাণ প্রকৌশলের একটি বিশেষ দিক।উঁচু ভবন কি বাতাসে দোলে

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি

বিশ্ববাজারে ‘সিলেট টি’ নামে নতুন ব্র্যান্ড, বছরে রপ্তানি লক্ষ্য এক কোটি কেজি
‘সিলেট টি’ ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিরা। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬

বিশ্ববাজারে ভারতীয় দার্জিলিং ও আসাম কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের পরিচিতি থাকলেও বাংলাদেশের চা এখনো সেভাবে জায়গা করে নিতে পারেনি। এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের চা জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ।

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা নেবে প্রতিষ্ঠানটি।এ পরিকল্পনার অংশ হিসেবে ‘সিলেট চা’ নামে নতুন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড চালু করেছে লন্ডন টি এক্সচেঞ্জ। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির এই উদ্যোগে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাগানজা রাজপরিবারের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া দে সোসা আরাউজো মার্টিনস, লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ

একের পর এক সিনেমা ফ্লপ, অভিনয় ছাড়ার কথা ভাবছেন লোপেজ
জেনিফার লোপেজ। রয়টার্স

গান, নাচ ও অভিনয়—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেনিফার লোপেজ। কয়েক দশকের ক্যারিয়ারে পেয়েছেন তারকাখ্যাতি, গড়েছেন শক্ত অবস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরেছে এই হলিউড তারকার। এমনকি অভিনয় ছেড়ে সংগীত ও প্রযোজনায় বেশি মনোযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।

ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ। গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি। একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তাঁর বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি।

এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি।’জেনিফার লোপেজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন