কোন ধাপে কোন কোন ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট হবে—তার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত তালিকা নির্বাচন কমিশনের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে।ইতিমধ্যে পাঁচ ধাপের ভোটের তারিখ ঘোষণা করেছে ইসি। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি।
প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।ইসির প্রকাশ করা তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে।ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
এখনো সংলাপের দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
সূত্র: প্রথম আলো

শীতের বাজারে ‘স্বস্তির অফার’, ডেইলি শপিং ও স্বপ্নে নানা ছাড়
আহসান মঞ্জিলের গেট হাউসের ভবন স্থায়ী সংরক্ষণের দাবি
১৭ জেলায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৪ লাখ ৩৭ হাজার টাকা
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
জাহিদুর রহমান পিপলুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে লোক নাট্যদলের স্মরণসভা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন