advertisement

এক দশকে উৎপাদন খাতে ১০ প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে ১৪ লাখ

এক দশকে উৎপাদন খাতে ১০ প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান কমেছে ১৪ লাখ
বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক স্টাডি সিরিজে প্রবন্ধ উপস্থাপন করেন র‍ ্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক
ফটো কার্ড প্রিন্ট

এক দশকে দেশের উৎপাদন খাতে গড়ে ১০ শতাংশ হারে প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান বাড়েনি। বরং ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে এ খাতে কর্মরত মানুষের সংখ্যা ১৪ লাখ কমেছে। একই সময়ে উৎপাদন খাতে নারীদের কর্মসংস্থান কমেছে প্রায় অর্ধেক। অর্থাৎ শিল্পের উৎপাদন বাড়লেও সেই অনুপাতে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে না।গবেষণাপ্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) এক উপস্থাপনায় এ তথ্য তুলে ধরা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে এ–সংক্রান্ত প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম এ রাজ্জাক। বিবিএসের তথ্য বিশ্লেষণ করে এই প্রবন্ধ তৈরি করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ।

এতে বক্তব্য দেন ফ্রিডরিখ এবার্ট ফাউন্ডেশন বাংলাদেশের কর্মসূচি উপদেষ্টা সাধন কুমার দাস।র‌্যাপিডের উপস্থাপনায় বলা হয়, ২০১৩ সালে উৎপাদন খাতে কর্মরত মানুষের সংখ্যা ছিল ৯৫ লাখ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের সংস্কার হলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭% হবে,  বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ সংস্কার হলে জিডিপি প্রবৃদ্ধি ৫.৭% হবে, বিশ্বব্যাংকের প্রতিবেদন প্রকাশ চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ চলমান মজুরি আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতির হয়েছে: বিজিবিএ গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন গ্রেপ্তার দুই শ্রমিকনেতার মুক্তি চেয়েছে যুক্তরাষ্ট্রের দুই সংগঠন দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান দুর্নীতির পাশাপাশি প্রাতিষ্ঠানিক হয়রানিও অর্থনীতির বাধা: হোসেন জিল্লুর রহমান
advertisement

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে সংক্ষিপ্ত রায়ে ফাঁসি দেওয়ার ঘটনা নিয়ে প্রধান বিচারপতি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল

মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় পাওয়া বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল
মন্ত্রিপরিষদ বিভাগের কোটায় বরাদ্দ পাওয়া সরকারি বাসা বা ফ্ল্যাটের পুরোটা কিংবা কোনো অংশ ভাড়া বা সাবলেট দেওয়া যাবে না। এরই মধ্যে যারা বাসা বা ফ্ল্যাটের কোনো অংশ ভাড়া...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং

নারীদের জন্য নতুন সঞ্চয় প্রকল্প চালু করল মাইডাস ফাইন্যান্সিং
আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে মাইডাস ফাইন্যান্সিং আয়োজিত অনুষ্ঠান ও ‘রেফিয়া-নারী উন্নয়ন সঞ্চয় প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরাআন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মাইডাস ফাইন্যান্সিং। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘রেফিয়া-নারী উন্নয়ন ডিপোজিট প্রকল্পের’ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।আজ বৃহস্পতিবার নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে মাইডাস ফাইন্যান্সিং।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।

বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আতাউল হাকিম, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের (আইইডি) নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম, ওম্যান এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশনের সভাপতি ইয়াসমিন আহমেদ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) তানভীর হাসান ইসলাম প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য শেষে মাইডাস ফাইন্যান্সিং ও নারী উন্নয়ন কার্যক্রমের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন