advertisement

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা

‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’—নিকো পাজকে মেসির মা
আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কি নিকো পাজই পেতে যাচ্ছেন
ফটো কার্ড প্রিন্ট

লিওনেল মেসি গত অক্টোবরে অবসর নেওয়ার পর চলতি মাসে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে কাউকে মাঠে দেখা যায়নি। এ জার্সির উত্তরসূরি পরে বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কিন্তু কেউ কেউ এরই মধ্যে মেসির ১০ নম্বর জার্সিতে দেখছেন নিকো পাজকে।

তাঁদের সেই দেখার পালে জোর হাওয়া দিলেন স্বয়ং লিওনেল মেসির মা!পাজের পরিবার জানিয়েছে, গত অক্টোবরে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির মা সেলিয়া কুচ্চিত্তিনির সঙ্গে দেখা হয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। সেটিই ছিল আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। সে ম্যাচে দারুণ এক গোল করে নিজের ‘আইডল’ মেসিকে জড়িয়েও ধরেন পাজ। সেদিন ম্যাচের পর মেসির মা পাজকে বলেন, জাতীয় দলে তিনিই হবেন তাঁর ছেলের ১০ নম্বর জার্সির উত্তরসূরি।

খবরটি জানিয়েছেন নিকো পাজের চাচা ফাবিয়ান পাজ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল সবাইকে বলি একজন অলরাউন্ডার দিন, কিন্তু পাচ্ছি না—নাজমুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা হচ্ছে না ইনফান্তিনোর, দুই প্রতিদ্বন্দ্বীর মনোনয়ন জমা চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল
advertisement

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার

৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার
বাংলাদেশের অর্থনীতি তরুণ ও ক্রমবর্ধমান শ্রমশক্তির জন্য পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। কর্মক্ষম নারীদের প্রতি পাঁচজনের মধ্যে তিনজনই শ্রমশক্তির বাইরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

১৬ জেলায় নাশকতা, গাড়ি–স্থাপনায় আগুন, লগি–বইঠা জব্দ

গোপালগঞ্জে বিএনপির এমপির বাড়ি ও মুকসুদপুর থানায় হামলা-অগ্নিসংযোগসহ ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতার ঘটনা ঘটেছে। সাবেক শিক্ষামন্ত্রীসহ গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ১০৭ জন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শাকিল খানকে (মাঝে মেরুন পাঞ্জাবি পরা) আটকের পর পুলিশের হেফাজতে তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। বৃহস্পতিবার ক্যাম্পাস থেকে তোলা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে আটকের পর মারধর করে কোতোয়ালি থানা–পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে শাকিল খান নামের ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

শাকিল ওই বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভাগীয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।বিভাগীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ওই নেতা বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আয়োজিত নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে ক্যাম্পাসে এসেছিলেন। খবর পেয়ে ছাত্রদলের নেতা–কর্মীরা সেখানে গিয়ে তাঁকে আটক করেন। তখন শাকিলের বন্ধু–সহপাঠীরা তাঁদের বাধা দেন।

পরে শাকিলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ ও তাঁর মুঠোফোন জব্দ করা হয়।শাকিলকে আটকের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন