পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে।
এ সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগের মাধ্যমে পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন।এসব কথা উঠে এসেছে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায়।
সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (এফএসডিএস) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
সূত্র: প্রথম আলো

সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন
এনসিপির মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
৮৪ শতাংশ তরুণই অনানুষ্ঠানিক খাতে কর্মরত, কর্মক্ষম ৫ নারীর ৩ জনই বেকার
আ.লীগের বিরুদ্ধে মাঠে নামছে এনসিপি, রাজপথ ‘দখলের’ হুঁশিয়ারি
তিন বাহিনীপ্রধানের বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন