advertisement

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলম

পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলম
‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ‎শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে
ফটো কার্ড প্রিন্ট

দ্বিতীয় ‎পদ্মা সেতু, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ঢাকা-কুমিল্লা কর্ডলাইনসহ রেল ও সড়ক খাতের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।

এসব প্রকল্প আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করা গেলে দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে আমূল পরিবর্তন আসবে বলে আশা করছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।‎আজ ‎শুক্রবার ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সম্মেলনকক্ষে ‘সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম অবহিতকরণ’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন মন্ত্রী।

কর্মশালায় রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোডের (আরআরআর) সদস্যরা অংশগ্রহণ করেন।শেখ রবিউল আলম বলেন, জনগুরুত্বপূর্ণ এসব প্রকল্পের কোনোটি বাস্তবায়নের প্রস্তুতি পর্যায়ে, কোনোটি সম্ভাব্যতা যাচাই এবং কোনোটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের পর্যায়ে রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘বউ জামাই’, ‘মজদুর’, ‘ম্যাচের জীবন’-তিনটি ছবি ফিরিয়ে আনল হারানো মেয়ের স্মৃতি, কাঁদলেন বাবা ‘বউ জামাই’, ‘মজদুর’, ‘ম্যাচের জীবন’-তিনটি ছবি ফিরিয়ে আনল হারানো মেয়ের স্মৃতি, কাঁদলে... কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৪ জন নিহত কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৪ জন নিহত নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির ‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন অনুভূতি কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন অনুভূতি
advertisement

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন

জনগণের নিরাপত্তা দিতে না পারলে দায়িত্ব ছেড়ে দিন
নেত্রকোনায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সহিংসতা বাড়ায় এনসিপি এখন ‘সিরিয়াস’

সহিংসতা বাড়ায় এনসিপি এখন ‘সিরিয়াস’
১০ নভেম্বর শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা হয়; পরদিন রাতেই কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে বড় ধরনের আগুন লাগে

আওয়ামী লীগের তৎপরতাকে শুরুতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু হাসিবুল ইসলাম, নুসরাত তাবাসসুম, নাহিদ ইসলাম ও মাহিন সরকারসহ এনসিপির নেতাদের ওপর হামলা এবং গোপালগঞ্জে থানায় আগুন দেওয়াসহ সহিংসতা বৃদ্ধির পর এনসিপি বিষয়টিকে ‘সিরিয়াসলি’ নিয়েছে। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৫ দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দলটি।

এনসিপির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আওয়ামী লীগকে ঠেকাতে এবার তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি

শেয়ারবাজারে অভিষেকেই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি অ্যানথ্রপিক, উদ্যোক্তারা শতকোটিপতি
অ্যানথ্রপিক

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। ফলে কোম্পানিটির উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন।

তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেক হয় এআই চ্যাটবট ক্লডের মূল এই কোম্পানির। খবর বিবিসির।প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।

এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে।শেয়ারবাজারে লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রাথমিক মূল্য ৮৩ ডলার ছাড়িয়ে যায়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন