হলুদ রঙের পটভূমিতে লাল শাড়ি পরা বউ, পাশে নীল পোশাকের বর। আরেক ছবিতে দুটি গরুর টানা গাড়ি, সঙ্গে শ্রমজীবী মানুষ। তৃতীয় ছবিতে চুলার আগুন, রান্নার হাঁড়ি আর চোখ-মুখ আঁকা দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সের আদলে এমন তিনটি ছবি এঁকেছিল ছোট্ট নওশীন যাবীন হুদা রামিসা।ছবিগুলোর নামও দিয়েছিল সে। একটি ‘বউ জামাই’, আরেকটি ‘মজদুর’, শেষেরটি ‘ম্যাচের জীবন’। তিনটি ছবির নিচেই নিজের কল্পিত ম্যাচ কারখানার নামও লিখেছিল রামিসা।
একটিতে ‘নওশীন ম্যাচ ইন্ডাস্ট্রিজ লিঃ’, আরেকটিতে ‘আমিন ইন্ড্রাস্টিজ, ঢাকা’, অন্যটিতে ‘নওশীন ম্যাচ ফ্যাক্টরি লিঃ’। সঙ্গে লেখা ‘বাংলাদেশে তৈরি’।তিনটি ছবিই এখন শোভা পাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি গ্যালারির দেয়ালে। কিন্তু যে মেয়েটি ছবিগুলো এঁকেছিল, সে আর বেঁচে নেই।আজ শুক্রবার গ্যালারিতে ঢুকেই মেয়ের আঁকা ছবিগুলো চোখে পড়ে নাজমুল হুদার। মুঠোফোন বের করে একে একে ছবি তুলতে থাকেন তিনি। চোখ তখন ছলছল করছিল।
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।নাজমুল হুদার বড় মেয়ে রামিসা ২০২০ সালের ২ ডিসেম্বর মাত্র ১২ বছর বয়সে মারা যায়।
সূত্র: প্রথম আলো

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, একই পরিবারের ৪ জন নিহত
নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন অনুভূতি
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন ধরে জিম্মি, খোয়ালেন প্রায় ৮ লাখ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন