advertisement

৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট

৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট
ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট দল
ফটো কার্ড প্রিন্ট

মানচিত্রে ছোট্ট এক ভূখণ্ড। জনসংখ্যা মাত্র ৩ হাজার ৮০০। যাতায়াতের জন্য সপ্তাহে একটিমাত্র বাণিজ্যিক ফ্লাইট। বছরের বেশির ভাগ সময়ই প্রতিকূল আবহাওয়া। এমন জায়গায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা ভাবাটাও কঠিন। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছে ফকল্যান্ড আইল্যান্ডস।দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ড থেকে দূরে, আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপপুঞ্জে এবার বসেছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর।

রাজধানী স্ট্যানলির প্লাটিনাম ওভালে কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলেছে স্বাগতিকেরা। সিরিজটি ৬-২ ব্যবধানে জিতেও নিয়েছে তারা।তবে এই জয় কেবল একটি সিরিজ জয়ের গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি ভূখণ্ডের ক্রিকেটীয় স্বপ্ন, সীমাবদ্ধতা পেরিয়ে এগিয়ে যাওয়ার সাহস এবং ছোট্ট একটি জনগোষ্ঠীর অসাধারণ উদ্যোগ।ফকল্যান্ডের ক্রিকেট ইতিহাসে এই সিরিজের গুরুত্ব আরও বড়।

জনসংখ্যায় আইসিসির সবচেয়ে ছোট সদস্য দেশ হিসেবে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে ইতিহাসে নাম লেখাল তারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ: রেকর্ড সেঞ্চুরি করা টেস্টে বড় জরিমানা হৃদয়ের মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে মোহাম্মদ আব্বাস: ১২৫ কিমি গতির পেসার, উইকেট শিকারে সবার ওপরে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের সকালে ‘শুভ জন্মদিন’ জানিয়ে সন্ধ্যায় কোচকে ছাঁটাই ইংলিশ ক্লাবের
advertisement

নারায়ণগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা চাঁদমারী এলাকায় পার্কিং করা দুটি লেগুনা গাড়িতে আগুন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চবিতে হলের ছাদে মাদক সেবন করছিলেন ৮ শিক্ষার্থী, হাতেনাতে ধরা

চবিতে হলের ছাদে মাদক সেবন করছিলেন ৮ শিক্ষার্থী, হাতেনাতে ধরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে শনাক্ত করেছে হল প্রশাসন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক

নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক
নিহত রেদোয়ান হোসেন

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক ব্যাংক এজেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম রেদোয়ান হোসেন (রিফাত)। তিনি মধ্যমপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন রেদোয়ান (৩৫)।

গত মঙ্গলবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আটক তরুণের নাম আবরাদ হাসান (সজিব)। তিনি কিশোর গ্যাং সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লালমাই বাজারে রেদোয়ানের সঙ্গে আবরাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন রাত থেকে রেদোয়ান নিখোঁজ ছিলেন।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে বাবা দেলোয়ার হোসেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন