ডেটিং অ্যাপে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তৌহিদ হোসেনের (ছদ্মনাম)। কথাবার্তার পরদিন দেখা করার প্রস্তাব পেয়ে রাজধানীর শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে যান তিনি। ওই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর কাছাকাছি একটি বাসায় নিয়ে যাওয়া হয় তাঁকে। বাসায় প্রবেশের পরপরই আগে থেকেই অপেক্ষায় থাকা কয়েকজন মিলে তাঁকে আটকে ফেলেন। মারধরও করেন।
তারপর শুরু হয় টাকা আদায়ের চেষ্টা।১৩ নভেম্বর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর বিভাগের অভিযানে উদ্ধার হন তৌহিদ হোসেন। ডিবির তথ্য অনুযায়ী, চার দিন আটকে রেখে তাঁর কাছ থেকে কয়েক ধাপে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌহিদ হোসেন পেশায় একজন ফ্রিল্যান্সার। মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় করেন তিনি। স্ত্রী ও এক সন্তান নিয়ে তাঁর সংসার।
কয়েকটি ডেটিং অ্যাপে তাঁর অ্যাকাউন্ট রয়েছে।
সূত্র: প্রথম আলো

নিখোঁজের তিন দিন পর ব্যাংক এজেন্টের লাশ উদ্ধার, ‘কিশোর গ্যাং’ সদস্য আটক
‘জয় বাংলা’ জাতীয়ভাবে পালিয়ে যাওয়ার স্লোগানে পরিণত হয়েছে: হুমায়ুন কবির
কিছু সুন্দর মুহূর্ত, কিছু নতুন অনুভূতি
সংবাদ সম্মেলন করে কোটালীপাড়া জামায়াত নেতার পদত্যাগ, করবেন না রাজনীতি
পাঁচ বছরে যোগাযোগ খাতে আমূল পরিবর্তন আনতে চায় সরকার: শেখ রবিউল আলম

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন