মূল সূত্র: বিস্তারিত পড়ুন
চবিতে হলের ছাদে মাদক সেবন করছিলেন ৮ শিক্ষার্থী, হাতেনাতে ধরা
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আওয়ামী লীগের তৎপরতাকে শুরুতে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ ভেবেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কিন্তু হাসিবুল ইসলাম, নুসরাত তাবাসসুম, নাহিদ ইসলাম ও মাহিন সরকারসহ এনসিপির নেতাদের ওপর হামলা এবং গোপালগঞ্জে থানায় আগুন দেওয়াসহ সহিংসতা বৃদ্ধির পর এনসিপি বিষয়টিকে ‘সিরিয়াসলি’ নিয়েছে। ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ৫ দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভার ঘোষণা দিয়েছে দলটি।
এনসিপির মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং আওয়ামী লীগকে ঠেকাতে এবার তারা সর্বশক্তি নিয়ে মাঠে নামছে।
সূত্র: প্রথম আলো
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক শেয়ারবাজারে যাত্রা শুরুর পরপরই বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে। নাসডাকে লেনদেন শুরুর পর প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি ডলার। ফলে কোম্পানিটির উদ্যোক্তারা শতকোটিপতি হয়ে গেছেন।
তাঁদের সম্মিলিত সম্পদ বেড়েছে ৬ হাজার ৩৭০ কোটি ডলার।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নাসডাক স্টক এক্সচেঞ্জে অভিষেক হয় এআই চ্যাটবট ক্লডের মূল এই কোম্পানির। খবর বিবিসির।প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের প্রেক্ষাপটে অ্যানথ্রপিকের শেয়ারবাজারে অভিষেক এআই শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।
এআই প্রযুক্তির উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো বিপুল অর্থ বিনিয়োগ করছে।শেয়ারবাজারে লেনদেন শুরুর পর অ্যানথ্রপিকের শেয়ারের দাম প্রাথমিক মূল্য ৮৩ ডলার ছাড়িয়ে যায়।
সূত্র: প্রথম আলো
হলুদ রঙের পটভূমিতে লাল শাড়ি পরা বউ, পাশে নীল পোশাকের বর। আরেক ছবিতে দুটি গরুর টানা গাড়ি, সঙ্গে শ্রমজীবী মানুষ। তৃতীয় ছবিতে চুলার আগুন, রান্নার হাঁড়ি আর চোখ-মুখ আঁকা দেশলাইয়ের বাক্স। দেশলাইয়ের বাক্সের আদলে এমন তিনটি ছবি এঁকেছিল ছোট্ট নওশীন যাবীন হুদা রামিসা।ছবিগুলোর নামও দিয়েছিল সে। একটি ‘বউ জামাই’, আরেকটি ‘মজদুর’, শেষেরটি ‘ম্যাচের জীবন’। তিনটি ছবির নিচেই নিজের কল্পিত ম্যাচ কারখানার নামও লিখেছিল রামিসা।
একটিতে ‘নওশীন ম্যাচ ইন্ডাস্ট্রিজ লিঃ’, আরেকটিতে ‘আমিন ইন্ড্রাস্টিজ, ঢাকা’, অন্যটিতে ‘নওশীন ম্যাচ ফ্যাক্টরি লিঃ’। সঙ্গে লেখা ‘বাংলাদেশে তৈরি’।তিনটি ছবিই এখন শোভা পাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি গ্যালারির দেয়ালে। কিন্তু যে মেয়েটি ছবিগুলো এঁকেছিল, সে আর বেঁচে নেই।আজ শুক্রবার গ্যালারিতে ঢুকেই মেয়ের আঁকা ছবিগুলো চোখে পড়ে নাজমুল হুদার। মুঠোফোন বের করে একে একে ছবি তুলতে থাকেন তিনি। চোখ তখন ছলছল করছিল।
একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন।নাজমুল হুদার বড় মেয়ে রামিসা ২০২০ সালের ২ ডিসেম্বর মাত্র ১২ বছর বয়সে মারা যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন