বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় পুয়ের্তো রিকোতে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। মিস ইউনিভার্স সাত দশকের দীর্ঘ ইতিহাসে নানা সময়ে বিতর্কে জড়িয়েছে। জেনে নেওয়া যাক এমন একটি ঘটনা, যা পুরো প্রতিযোগিতাকে প্রশ্নবিদ্ধ করেছিল। ঘটনাটি ২০২৩ সালের। মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, প্রতিযোগিতার আয়োজকেরা তাঁদের পোশাক খুলে শরীর পরীক্ষা করতে বাধ্য করেছিলেন।
শুধু তা-ই নয়, অন্তর্বাস খুলে শরীরের বিভিন্ন অংশ দেখানোর পাশাপাশি তাঁদের আপত্তিকর ভঙ্গিতে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছিল। কক্ষটিতে উপস্থিত ছিলেন পুরুষসহ অনেক মানুষ। তাঁদের কেউ কেউ এ ঘটনার ছবি তুলেছিলেন বলেও অভিযোগ করেন প্রতিযোগীরা। সৌন্দর্য প্রতিযোগিতার নামে এমন অভিজ্ঞতা শুধু প্রতিযোগীদের ব্যক্তিগত মর্যাদায় আঘাত করেনি, প্রশ্ন তুলেছিল পুরো আয়োজনের নিরাপত্তা ও নৈতিকতা নিয়ে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর ইন্দোনেশিয়াজুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া।
সূত্র: প্রথম আলো

বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা
আর
গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি
৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬
রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন