advertisement

আইফোনে গুগল ওয়ালেট: যেসব সুবিধা পাবেন, যেগুলো পাবেন না

ফটো কার্ড প্রিন্ট
যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে গুগল ওয়ালেট। তবে ট্যাপ-টু-পে সুবিধা না থাকায় অ্যাপল ওয়ালেটের বিকল্প হয়ে উঠতে পারছে না অ্যাপটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে একদিনে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমলো শ্রীমঙ্গলে জেলায় জেলায় গণশুনানিতে প্রসিকিউশন, তদন্ত সংস্থা সঙ্গে ডিসি-এসপি জেলায় জেলায় গণশুনানিতে প্রসিকিউশন, তদন্ত সংস্থা সঙ্গে ডিসি-এসপি সেমিফাইনালেই বাদ পড়ে যা বললেন মিস ইউনিভার্সে যাওয়া মাহি সেমিফাইনালেই বাদ পড়ে যা বললেন মিস ইউনিভার্সে যাওয়া মাহি স্বজনের হাতে প্রতি ঘণ্টায় খুন ৫ নারী: জাতিসংঘ স্বজনের হাতে প্রতি ঘণ্টায় খুন ৫ নারী: জাতিসংঘ প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে নিতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী
advertisement

প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড

প্রথম আলোর নাজনীন আখতারসহ ২২ সাংবাদিক পেলেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন প্রথম আলোর নাজনীন আখতার

গণমাধ্যমে প্রকাশিত–প্রচারিত সেরা প্রতিবেদনের স্বীকৃতি হিসেবে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২২ সাংবাদিক। পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে আছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আখতার। ‘কারাগারে জন্ম, সেখানেই বেড়ে ওঠে ওরা’ শীর্ষক প্রতিবেদনের জন্য তিনি পুরস্কার পেয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ডিআরইউর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।অনুষ্ঠানে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মাধ্যমে মোট ২২টি ক্যাটাগরিতে ২২ জন সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। প্রত্যেক বিজয়ী ক্রেস্ট, সনদ ও ৫০ হাজার টাকা করে অর্থপুরস্কার পেয়েছেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন আমির খসরু মাহমুদ চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড সাংবাদিকতায় নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের

১৭ হাজার টাকা মজুরির সিদ্ধান্তের পর গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ শ্রমিকদের
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিকদের বিক্ষোভ। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে গাজীপুরে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। তাঁদের দাবি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আজ বুধবার সকাল থেকে বিভিন্ন এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে অন্তত ২০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।শ্রমিকদের অবরোধের কারণে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচল বন্ধ আছে।

এতে উভয় মহাসড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর নাওজোড় এলাকায় আজ সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়কে অবস্থান নেন।

এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।একই সময়ে মহানগরীর ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকেরা অবরোধ করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়।পাশাপাশি মহাসড়কের ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, গাজীপুর সদর উপজেলার সালনা ও ভবানীপুর এবং শ্রীপুর উপজেলার বাঘের বাজার এলাকায়ও শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দশ দিন তিন দেশ: চতুর্থ পর্ব

দশ দিন তিন দেশ: চতুর্থ পর্ব

বার্লিন: ইতিহাস, স্মৃতি আর পুনর্জন্মের শহরমেয়ের পড়াশোনার সূত্রে বার্লিনে আসা। ভ্রমণের এই আনন্দের সঙ্গে তাই একটি পারিবারিক আবেগও জড়িয়ে ছিল। কয়েক দিনের জন্য এই শহরকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। আর সেই কয়েক দিনেই বুঝলাম, বার্লিনকে চোখ দিয়ে দেখা যায়, কিন্তু তাকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে।কিছু শহর আছে, যাদের সঙ্গে পরিচয় হয় দর্শনীয় স্থাপনার মাধ্যমে। আবার কিছু শহর আছে, যারা ধীরে ধীরে মানুষের ভেতরে প্রবেশ করে।

বার্লিন আমার কাছে দ্বিতীয় ধরনের শহর।ইউরোপের মানচিত্রে বার্লিন কেবল জার্মানির রাজধানী নয়; এটি মানব সভ্যতার এক বিশাল পাঠশালা। এখানে যুদ্ধের স্মৃতি আছে, বিভাজনের ক্ষত আছে, আছে অপরাধবোধ, অনুশোচনা এবং পুনর্জন্মের গল্পও। শহরটি তার অতীতকে আড়াল করে না।

বরং প্রতিটি রাস্তা, প্রতিটি দেয়াল, প্রতিটি স্মৃতিস্তম্ভ যেন দর্শনার্থীকে থামিয়ে বলে, ‘আমাদের গল্প শুনে যাও।’ব্রান্ডেনবুর্গ গেট: একটি দেশের পুনর্জন্মের প্রতীকবার্লিনে প্রথম বিকেলের আলোয় আমরা যখন শহরের কেন্দ্রের দিকে হাঁটছিলাম, তখন দূর থেকে চোখে পড়ল একটি পরিচিত অবয়ব।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন