২০২৬-২৭ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা।
নীতিমালা অনুযায়ী, এ বছরও টানা দ্বিতীয়বারের মতো একই দিনে ও অভিন্ন প্রশ্নে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নীতিমালায় বলা হয়েছে, এ নীতিমালা ‘মেডিকেল/ডেন্টাল কলেজে এমবিবিএস/বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির নীতিমালা-২০২৬-২০২৭’ নামে অভিহিত হবে।মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৬: শেষ সময়ের প্রস্তুতিতে যে কৌশলভর্তি নীতিমালায় বলা হয়েছে, দেশের সব সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে ভর্তিতে একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো

ঢাকাসহ ৭ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত ৪ প্লাটুন
একঝলক (২৫ নভেম্বর ২০২৬)
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬: পরীক্ষার্থীরা যে ৮ মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে...
বগুড়া কর অঞ্চলে ১৩ থেকে ২০ গ্রেডের পদে চাকরি, পদ ৩৬
চুয়েটে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, ‘বয়কট শরীফুল’ স্লোগান

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন