৭৫তম মিস ইউনিভার্সের মুকুট জিতেছেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। ফাইনালে তাঁকে দুটি প্রশ্ন করা হয়েছিল। প্রথমটি করেছিলেন তাঁরই বেছে নেওয়া এক বিচারক আর দ্বিতীয়টি ছিল সেরা পাঁচ প্রতিযোগীর জন্য অভিন্ন প্রশ্ন। প্রশ্ন দুটির উত্তর কী দিয়েছেন জেনিফার?কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্নপ্রশ্ন: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে মানুষের এমন কোন মূল্যবোধ আমাদের কখনো হারানো উচিত নয়?
জেনিফারের উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে। তাই এটি ব্যবহারে আমাদের সতর্ক থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমাদের মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলে, তাহলে আমাদের সেই মূল্যবোধগুলো আর অক্ষুণ্ন থাকবে না। মূল্যবোধই আমাদের স্বতন্ত্র পরিচয় তৈরি করে, শেখায় নিজেদের প্রকৃত সত্তার প্রতি বিশ্বস্ত থাকতে।
নেতৃত্ব নিয়ে প্রশ্নবিচারক প্রশ্ন করছেন জেনিফারকেপ্রশ্ন: এই মুহূর্তে বিশ্বনেতাদের কাছ থেকে পৃথিবী সবচেয়ে বেশি কী প্রত্যাশা করে?জেনিফারের উত্তর: আমি মনে করি, পৃথিবীর এখন এমন নেতা প্রয়োজন, যাঁরা একই সঙ্গে দক্ষ ও সহমর্মী।
সূত্র: প্রথম আলো

দুঃখ প্রকাশ করে মাহি বললেন, ‘বিশ্বাস করুন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি’
মিস ইউনিভার্সের সেরা ৩০-এ জায়গা হলো না মাহির
মিস ইউনিভার্সের মুকুট পুয়ের্তো রিকোর জেনিফারের
মা হয়ে মিস ইউনিভার্সের মুকুট জিতে ইতিহাস গড়লেন জেনিফার, ১০ তথ্যে চিনে নিন এই ব্রহ্মা...
প্রথম বিবাহিত নারী ও মা হিসেবে মিস ইউনিভার্স জিতে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন