ভারত থেকে ফেরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে কুমিল্লায় যুবদলের এক কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাঁর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের রক্ষায় ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে। বহিষ্কৃত যুবদল কর্মীর নাম আজহারুল ইসলাম। তিনি নিজেকে বারপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে পরিচয় দিতেন।
তবে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সূত্রে জানা গেছে, সংগঠনের কর্মী আজহারুল। তাঁর কোনো সাংগঠনিক পদ নেই। আজহারুলের বাড়িতে আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম মোশাররফ হোসেন।
তিনি কুমিল্লা মহানগর কমিটির সাধারণ সম্পাদক।কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ, বিএনপি নেতা বহিষ্কারকুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি জানার পর আজহারুলকে বহিষ্কার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান মোশাররফ হোসেন।
সূত্র: প্রথম আলো

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা
তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনার...
বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর
শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন