advertisement

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল

তারেক সাঈদের ভাষ্যমতে জিয়াউল আহসানের হুকুম ছাড়া কোনো অপারেশন হতো না: অ্যাটর্নি জেনারেল
হাইকোর্ট
ফটো কার্ড প্রিন্ট

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় করা মামলায় হাইকোর্টের দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও লিভ টু আপিলের (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) ওপর শুনানি গ্রহণ শুরু হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ আজ বুধবার প্রথম দিনের মতো এ শুনানি গ্রহণ করেন। আগামীকাল বৃহস্পতিবার শুনানির জন্য পরবর্তী দিন রাখা হয়েছে।

শুনানিতে পেপারবুক থেকে হাইকোর্টের রায়ের অংশবিশেষ ও র‌্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদসহ কয়েকজন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পড়ে শোনানো হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।দণ্ডিত আসামিদের দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কীভাবে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কার কী ভূমিকা, নিজের কী ভূমিকা বর্ণনা করেছেন তা শুনানিতে উল্লেখ করা হয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানির পর নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে র‍্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার চলছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা ‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ বন্ধুদের সঙ্গে ডুবের প্রতিযোগিতা করছিল কিশোর, তিন ঘণ্টা পর মিলল লাশ ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার ভারত থেকে ফিরে যুবদল কর্মীর আশ্রয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্রেপ্তার বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র ও অন্যান্য খবর শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে শুধু আইন করলেই হবে না, আইনের প্রয়োগ ও জবাবদিহি নিশ্চিত করতে হবে
advertisement

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা

‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা
রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্ট থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে

লোহার বারের ওপর দেওয়া হয়েছিল সোনালি রঙের প্রলেপ, দেখতে যেন সোনার বার। এগুলোকে প্রকৃত ‘সোনার বার’ বলে বিক্রি করা হয়। এই নকল সোনার বারসহ রাজশাহীতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৪১টি নকল সোনার বার উদ্ধার করা হয়েছে।

পরে পরীক্ষা করে দেখা যায়, বারগুলোর সোনালি রঙের ভেতরে রয়েছে লোহা।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে রাজশাহী নগরের কর্ণহার থানার কৈকুড়ি মোড়-সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে পুলিশের চেকপোস্টে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।আজ বুধবার রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির (৩৪) ও মৌলভীবাজারের জুড়ী উপজেলার জাহিদ হোসেন (২৮)।পুলিশ জানায়, গোদাগাড়ীর ভাগাইল এলাকা থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেকপোস্টে থামানো হয়।

ওই অটোরিকশায় তিনজন যাত্রী ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি

বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়ে হতে যাচ্ছে ১৭ হাজার টাকা। প্রতি ডলার ১২৪ টাকা ধরে হিসাব করলে শ্রমিকের ন্যূনতম মজুরি দাঁড়ায় ১৩৭ ডলার, যা এত দিন ছিল প্রায় ১০১ ডলার। তার মানে, মজুরি বাড়ছে প্রায় ৩৬ ডলার।বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক দেশ। যদিও শ্রমিকের মজুরি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে।

তবে গতকাল মঙ্গলবার ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের পর বাংলাদেশের অবস্থান কিছুটা উন্নতি হয়েছে। ডলারের হিসাবে বাংলাদেশের পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি এখন ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি।২০২৩ সালের ডিসেম্বরে যখন তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়, তখন ডলারের বিনিময় হার ছিল ১১০ দশমিক ৫০ টাকা। সেই হিসাবে ন্যূনতম মজুরি দাঁড়ায় ১১৩ ডলার। তিন বছরের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে ১২৪ টাকা।

অর্থাৎ ডলারের হিসাবে এখন ন্যূনতম মজুরি দাঁড়ায় ১০১ ডলার।বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম শীর্ষ ক্রেতা সুইডেনভিত্তিক এইচঅ্যান্ডএম গ্রুপের গত মার্চের হালনাগাদ তথ্য অনুযায়ী, তুরস্কে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৬৬৭ মার্কিন ডলার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পাঞ্চলে পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা চলছে

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল এবং অর্থনৈতিক কার্যক্রম অব্যাহত রাখতে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন